ঢাকা ০৭:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের পাল্টা হামলায় ইসরায়েলে ২৪ ঘণ্টায় আহত ১৯১

ইরানের পাল্টা হামলায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলজুড়ে অন্তত ১৯১ জন আহত হয়েছে বলে জানিয়েছে দখলদার ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয়। সেখানকার স্থানীয় সংবাদমাধ্যম ‘দ্য টাইমস অব ইসরায়েল’ জানায়, আহতদের মধ্যে সেনাসদস্য ও বেসামরিক নাগরিক উভয়ই রয়েছেন, যাদের বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে অন্তত একজনের অবস্থা আশঙ্কাজনক এবং আরও তিনজনের অবস্থা বেশ গুরুতর।

এর আগে সোমবার ইসরায়েলের মধ্যাঞ্চলীয় শহর ইহুদে ইরানের একটি ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানলে একজন নিহত এবং দু’জন আহত হয়।

গত ১১ দিন ধরে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান এই বিধ্বংসী যুদ্ধে সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলার তীব্রতা বেড়ে যাওয়ায় দখলদার ইসরায়েলের স্বাস্থ্যসেবা এবং জরুরি বিভাগগুলোকে সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে। 

সূত্র: আল-জাজিরা

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :

আপডেট সময় ০৫:২১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬