রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দরিদ্রদের জন্য এক লাখ ফ্ল্যাট বানাবে সরকার নতুন অর্থবছরই তিস্তা মহাপরিকল্পনার স্টাডি শেষ করে বাস্তবায়ন শুরু ইউরোপজুড়ে রেকর্ড ভাঙা তাপপ্রবাহ, ফ্রান্সে ১ হাজার মানুষের মৃত্যু প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে শিক্ষার্থীদের মধ্যাহ্নভোজ প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে জলবায়ু প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ করমুক্ত আয়সীমা ৬ লাখ টাকা করার প্রস্তাব নুরুল হক নুরের জলবায়ু স্থিতিস্থাপক সমাজ গড়তে নারীর ক্ষমতায়ন অপরিহার্য : সমাজকল্যাণ মন্ত্রী বাজেট নিয়ে বিরোধীদলের সমালোচনা আমলে নিচ্ছি না : সড়কমন্ত্রী জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন, ১৮ কোটি মানুষ: বিরোধীদলীয় নেতা মহাকাশ গবেষণায় আধুনিক ও স্বনির্ভর প্রতিষ্ঠান গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

শপিং করতে গিয়ে মিরপুরে আগুনে বিমানবাহিনীর দুইজনের মৃত্যু

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

রাজধানীর মিরপুর-২ নম্বরে অবস্থিত ১১ তলা বাণিজ্যিক ভবন এলএ প্লাজায় সোমবার (৯ মার্চ) দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এ ঘটনায় দুজন মারা গেছেন। তারা দুজনই বাংলাদেশ বিমানবাহিনীর সদস্য।

তারা হলেন, আয়েশা সিদ্দিকা অনন্যা এবং শেখ রাকিবুজ্জামান।

মঙ্গলবার (১০ মার্চ) মিরপুর থানা থেকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হয় বলে জানা গেছে।

বিমানবাহিনী আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে।

 

আয়েশা সিদ্দিকা অনন্যার বাড়ি নীলফামারীর সৈয়দপুরে। শেখ রাকিবুজ্জামানের বাড়ি মুন্সিগঞ্জের সিরাজদিখান এলাকায়।

স্থানীয়রা জানান, আগুনের সূত্রপাত এবং তা দ্রুত ছড়িয়ে পড়ার কারণ নিয়ে তদন্ত চলছে। ভবনটি বাণিজ্যিক হওয়ায় এবং তৃতীয় তলায় আগুন লাগায় উদ্ধার কাজ কিছুটা জটিল হয়েছিল।

মৃতের স্বজনরা জানান, ঈদ শপিং করতে গিয়ে তারা আগুন লাগলে সেখানে আটকা পড়েন। এরপর হাসপাতালে নেওয়া হলে মারা যান।

 

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম জানান, দুপুর ১টা ৫২ মিনিটে আগুন লাগার খবর পান তারা। প্রথমে চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও দুটি ইউনিট যোগ দেয়। তাদের চেষ্টায় বিকেল ৩টা ২২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে ও বিকেল ৪টা ৩৫ মিনিটে আগুন পুরোপুরি নিভে যায়।

ফায়ার সার্ভিসের মিরপুর স্টেশনের কর্মকর্তা শাজাহান সিরাজ সাংবাদিকদের বলেন, মিরপুর-২ নম্বরে অবস্থিত ১১ তলা একটি বাণিজ্যিক ভবনের তৃতীয় তলায় আগুন লাগে। আগুন লাগার পর ভবনের ভেতরে থাকা অনেকেই ছাদে উঠে যান। কেউ কেউ বিভিন্ন তলায় আটকা পড়েন।

এই কর্মকর্তা আরও বলেন, টার্ন টেবিল ল্যাডার (টিটিএল) ব্যবহার করে ভবনের ছাদ ও বিভিন্ন তলা থেকে ১৪ জন পুরুষ ও ১০ জন নারীকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে চার ও পাঁচতলার মাঝামাঝি সিঁড়ি থেকে একজন নারী ও একজন পুরুষকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তারা ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছিলেন।

বাংলা৭১নিউজ/এসএএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com