রবিবার, ২৮ জুন ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দরিদ্রদের জন্য এক লাখ ফ্ল্যাট বানাবে সরকার নতুন অর্থবছরই তিস্তা মহাপরিকল্পনার স্টাডি শেষ করে বাস্তবায়ন শুরু ইউরোপজুড়ে রেকর্ড ভাঙা তাপপ্রবাহ, ফ্রান্সে ১ হাজার মানুষের মৃত্যু প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে শিক্ষার্থীদের মধ্যাহ্নভোজ প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে জলবায়ু প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ করমুক্ত আয়সীমা ৬ লাখ টাকা করার প্রস্তাব নুরুল হক নুরের জলবায়ু স্থিতিস্থাপক সমাজ গড়তে নারীর ক্ষমতায়ন অপরিহার্য : সমাজকল্যাণ মন্ত্রী বাজেট নিয়ে বিরোধীদলের সমালোচনা আমলে নিচ্ছি না : সড়কমন্ত্রী জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন, ১৮ কোটি মানুষ: বিরোধীদলীয় নেতা মহাকাশ গবেষণায় আধুনিক ও স্বনির্ভর প্রতিষ্ঠান গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

শাজাহানপুরে পূর্ব শত্রুতার জেরে অটোরিকশার মালিককে কুপিয়ে হত্যা

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

রাজধানীর শাহজাহানপুরে শান্তিবাগ ভাঙারি গলি এলাকায় পূর্ব সত্রুতার জেরে সিকান্দার মিয়া (৩২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। তিনি অটোরিকশার মালিক ছিলেন বলে জানা গেছে।

সোমবার (৯ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে তার মৃত্যু হয়।

নিহত সিকান্দারের বড় ভাই আমির আলী বলেন, আমার ভাই একজন ব্যাটারি চালিত অটোরিকশার মালিক। রাতে বাসায় ফেরার পথে শান্তিবাগের ভাঙারি গুলি এলাকায় যাওয়া মাত্র মো. হান্নান, মামুনসহ ৩/৪ জন ঘিরে ধরে। পরে ধারালো অস্ত্র দিয়ে আমার ভাইকে কুপিয়ে গুরুতর জখম করে। আমরা খবর পেয়ে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। আমি জানতে পেরেছি মো. হান্নান মামুন পূর্ব শত্রুতার জের ধরে আমার ভাইকে হত্যা করেছে।

তিনি আরও বলেন, আমাদের বাড়ি কুমিল্লা জেলার তিতাস থানার গাজীপুর এলাকায়। আমার বাবার নাম আব্দুর রব। বর্তমানে শাজাহানপুর শান্তিবাগ এলাকায় থাকতেন আমার ভাই সিকান্দার মিয়া।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবগত করা হয়েছে।

বাংলা৭১নিউজ/এআরকে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com