বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে : অর্থমন্ত্রী বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি সংখ্যালঘুদের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: মির্জা ফখরুল জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী ‘সবাই তোমাকে ঘৃণা করে’— নেতানিয়াহুকে ট্রাম্পের তিরস্কার নিয়ে তোলপাড় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

যে কারণে ফেসবুকে আবারও নতুন অ্যাকাউন্ট খুললেন জুমা

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে

নিজের নামে ভুয়া আইডি ও পেজ খোলা এবং মূল আইডি ব্যবহার করতে না পারার কারণে নতুন ফেসবুক অ্যাকাউন্ট খুলেছেন ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা।

রবিবার (০৮ মার্চ) রাত সাড়ে ১১টায় তার নতুন ফেসবুক অ্যাকাউন্ট থেকে করা এক পোস্টে এ তথ্য জানান তিনি। পোস্টে তিনি জানান, তার নামে বেশ কয়েকটি ফেইক পেজ ও আইডি খোলা হয়েছে। দীর্ঘদিন ধরে এসব আইডি থেকে তার মূল আইডিটির বিরুদ্ধে রিপোর্ট করা হচ্ছিল।

জুমা বলেন, এই আইডি ছাড়া আপাতত আমার অন্য কোনো আইডি নেই। সকাল থেকে বারবার রিপোর্ট হওয়ায় আমি আইডিটি ডিঅ্যাকটিভেট করেছিলাম। পরে নিজের ফোন থেকে আর কোনোভাবেই লগইন করতে পারিনি।

তিনি আরও জানান, আগের ফোন বা ই-মেইলের অনুমোদন (ডিভাইস এপ্রুভাল) ছাড়া আইডিতে প্রবেশ করা সম্ভব হচ্ছিল না। সেই ডিভাইসগুলো কাছে না থাকায় তিনি নিজে লগইন করতে পারেননি।

তবে তার এক জুনিয়রের কাছে আগের লগইন হিস্ট্রি থাকায় তিনি আইডিতে প্রবেশ করতে সক্ষম হন এবং পরে সেটি আবার ডিঅ্যাকটিভেট করা হয়।

জুমা বলেন, আপাতত নতুন এই আইডির মাধ্যমেই তিনি সবার সঙ্গে যুক্ত থাকবেন।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com