ঢাকা ০৮:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বগুড়ায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন, স্থানীয়দের আনন্দ মিছিল Logo সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না: তথ্যমন্ত্রী Logo সরকারের মধ্যে কিছু লোক গুপ্ত থেকে সরকারের ক্ষতি করছে : বাকৃবি উপাচার্য Logo পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ Logo সোনাগাজীতে হচ্ছে দেশের বৃহত্তম ২২০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র Logo বাংলাদেশের মানুষকে পানিতে মারার চক্রান্ত করেছে ভারত: রিজভী Logo বাঁধ মেরামত ও দুর্যোগ মোকাবিলায় ১৪০০ কোটি টাকা বরাদ্দ রয়েছে Logo হজের বর্ধিত কোটায় নিবন্ধন শুরু, সময় মাত্র ৭ দিন Logo বাকহুইটের ফলন বাড়াতে আধুনিক জিনোমিক্স নিয়ে হাবিপ্রবিতে আন্তর্জাতিক সেমিনার Logo শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে সরকার অনড় অবস্থানে রয়েছে

আশুলিয়ায় মাস্ক পরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৬

আশুলিয়ার শ্রীপুরে নবীনগর-চন্দ্রা মহাসড়কে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে স্লোগান দেওয়ার ঘটনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৬ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার (২৯ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে আশুলিয়ার ভাদাইল পবনারটেক এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির। 

গ্রেপ্তারকৃতরা হলেন- সিরাজগঞ্জ জেলার কাজীপুর থানার চিলগাছা গ্রামের মো. ইয়াসিন আলীর ছেলে মো. ইব্রাহিম (১৮), একই জেলার এনায়েতপুর থানার এনায়েতপুর গ্রামের মো. সেলিম খানের ছেলে মো. নাজমুল খান (১৮), ঢাকা জেলার আশুলিয়া থানার ভাদাইল পুর্বপাড়া গ্রামের মো. আলী হোসেনের ছেলে মো. ইব্রাহিম (১৮), একই জেলা ও থানার পবনারটেক (উত্তরপাড়া) মহল্লার মো. মানিক হোসাইনের ছেলে আবদুল্লাহ নয়ন (১৮), ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার পুলর গ্রামের মো. শফিকুল ইসলামের ছেলে মো. ইসমাইল হোসেন রনি (১৮) ও গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার ধর্মপুর গ্রামের সোহরাব মিয়ার ছেলে মো. তুষার মিয়া (১৮)।

তারা সবাই আশুলিয়ার ভাদাইল, পবনারটেকসহ আশপাশের এলাকায় ভাড়া থাকতেন। এ ছাড়া তারা সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী বলে জানিয়েছে পুলিশ।পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সাইফুল ইসলামের পক্ষে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিরবে এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সরকারকে অবৈধ সরকার উল্লেখ করে এই সরকারের পদত্যাগ দাবি করে মুখে মাস্ক পরিহিত অবস্থায় ঝটিকা মিছিল বের করেন। 

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে আশুলিয়ার ভাদাইল পবনারটেক এলাকায় অভিযান চালিয়ে ঝটিকা মিছিলে অংশ নেওয়া নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

তাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা প্রক্রিয়াধীন।
বাংলা৭১নিউজ/এসএইচ
Tag :
জনপ্রিয় সংবাদ

বগুড়ায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন, স্থানীয়দের আনন্দ মিছিল

আশুলিয়ায় মাস্ক পরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৬

আপডেট সময় ১১:৫২:২৫ পূর্বাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫