বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করবে ইরান বিএনপি সরকারের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় চীন ২০ দিনে রেমিট্যান্স এলো ২২১ কোটি ডলার তিন মাসে একবার সম্পাদকদের সঙ্গে বসবেন প্রধানমন্ত্রী সরকারের সঙ্গে কি এস আলম গ্রুপের সমঝোতা হয়েছে: অর্থমন্ত্রীকে হাসনাত নতুন শিল্প স্থাপন ও কর্মসংস্থান সৃষ্টি বর্তমান সরকারের অগ্রাধিকার বর্তমান সরকার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে ৯০.৬৬ মিলিয়ন ডলার: অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীর কৃষি উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ বাংলাদেশ ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়: স্বরাষ্ট্রমন্ত্রী ইরান সমঝোতায় না এলে চরম পরিণতির হুঁশিয়ারি ট্রাম্পের

জামায়াতকে উদারতা দেখিয়েছি

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘নতুন সংসদের কাছে জাতির প্রত্যাশা অনেক। আমরা সংসদকে স্মরণীয় করে রাখতে চাই। রাষ্ট্রপতি কোনো ব্যক্তি নয়, একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার রেওয়াজ আছে। সে অনুযায়ী ভাষণ দেবেন রাষ্ট্রপতি।’

গতকাল রাজধানীর গুলশানে দলের চেয়ারম্যানের কার্যালয়ে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যদের (এমপি) প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের প্রত্যাশা পূরণে জাতীয় সংসদকে শক্তিশালী করতে হবে। তিনি আরও বলেন, ‘বিরোধী দলকে লিখিতভাবে ডেপুটি স্পিকারের প্রস্তাব দেওয়ার বিধান নেই। তবে এ ক্ষেত্রে আমরা উদারতা দেখিয়েছি। জামায়াতকেও তা উদারভাবে গ্রহণ করা উচিত।’

বাংলা৭১নিউজ/এসএম

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com