শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চ্যাম্পিয়নদের জন্য আর্থিক পুরস্কার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর টাইব্রেকারে ভারতকে কাঁদিয়ে সাফে চ্যাম্পিয়ন বাংলাদেশ জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত আসতে পারে: অর্থমন্ত্রী ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত ৯৪৭, মৃত্যু ৩ আর একটু সময় পেলে সহজেই হরমুজ প্রণালি খুলে দিতে পারব: ট্রাম্প দাবদাহে পুড়ছে চুয়াডাঙ্গা, মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা বাসের চাকা ফেটে সেতুতে ধাক্কা, প্রাণ গেল ৩ জনের ট্রাম্পের নতুন হুমকিতেও অনড় ইরান, বিদ্যুৎকেন্দ্রে হামলাকে ‌‌‘যুদ্ধাপরাধ’ আখ্যা শত্রুপক্ষের হামলায় ভেঙে গেল ইরানের সবচেয়ে উঁচু সেতু, শতাধিক হতাহত এবার বিকল্প পথে সৌদি থেকে আসছে ১ লাখ টন তেল

কলকাতায় হোটেলে আগুন, নিহত ১৪

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ৫৩ বার পড়া হয়েছে

কলকাতা শহরের মধ্যাঞ্চলীয় এলাকা বড়বাজারে একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন অন্তত ১৪ জন।

নিহতদের মধ্যে ২ জন শিশু, একজন মহিলা এবং ১১ জন পুরুষ। আগুনের ধোঁয়ায় দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে তাদের। কলকাতার পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মা সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

যে হোটেলটিতে আগুন লেগেছে, সেটির নাম ‘ঋতুরাজ’। মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে আগুন লাগে এবং দ্রুত তা ৬ তলার সেই হোটেলটির প্রতিটি তলায় ছড়িয়ে পড়ে। পুলিশ কমিশনার জানিয়েছেন, এখন পর্যন্ত যাদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে, তারা সবাই আগুনের ফলে সৃষ্ট ধোঁয়ায় দমবন্ধ হয়ে মারা গেছেন।

ঋতুরাজ হোটেলের একতলায় ছিল একটি গুদাম, দোতলায় রেস্তোরাঁ। বাকি তিন থেকে ৬ তলা পর্যন্ত ছিল অতিথি ও কর্মীদের থাকার ঘর। আগুন লাগার অল্প সময়ের মধ্যে ফায়ার সার্ভিসের ইউনিট সেখানে পৌঁছে যায় এবং তাদের প্রচেষ্টায় রাত ৩ টার দিকে নিয়ন্ত্রণে আসে আগুন, পাশাপাশি জীবিত অবস্থায় উদ্ধার করা হয় ২৫ জনকে। জীবিতদের মধ্যে কয়েক জনের অবস্থা গুরুতর। মৃতদের মধ্যে ৮ জনের পরিচয় জানা গেছে।

কীভাবে আগুন লাগল, কিংবা কোন তলা থেকে আগুনের সূত্রপাত, তা এখনও জানা যায়নি। আগুন লাগার পর মঙ্গলবার রাতে ঘটনাস্থলে গিয়েছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের নগর ও পৌরসভামন্ত্রী এবং কলকাতা শহরের মেয়র ফিরহাদ হাকিম এবং পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মা। ফিরহাদ হাকিম সেখানে সাংবাদিকদের বলেছেন, “কীভাবে এই ঘটনা ঘটল, তা দমকল ও পুলিশ খতিয়ে দেখবে। এফআইআর হবে। ঘটনার তদন্ত হবে।”

এদিকে ঘটনার পর থেকেই পলাতক হোটেলের মালিক। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।  

সূত্র : এনডিটিভি অনলাইন, দ্য ওয়াল, নিউজ ১৮

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com