ঢাকা ০৬:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিস্ফোরক আইনের মামলায় সাবেক এমপি আজিজুল কারাগারে Logo শেখ হাসিনার ফেরা প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী: এতো দেরি করবেন কেন, আগে আসলে সমস্যা কী? Logo ১৩ কোটির সম্পদ ও হাজার কোটির লেনদেনে সাবেক এমপি রিমনের বিরুদ্ধে চার্জশিট Logo ন্যূনতম মজুরি নিয়ে সমঝোতা হয়নি, ২২ হাজার টাকায় অনড় শ্রমিকপক্ষ Logo শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে দেশে ফিরিয়ে আনা যেতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo চট্টগ্রামে পাঁচ ব্র্যান্ডের নকল মোটরযন্ত্রাংশ তৈরি, জরিমানা লাখ টাকা Logo ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ Logo বিএনপি বাজারে চাঁদা নিয়ে বিরোধ, প্রতিমন্ত্রীর সামনেই মুখোমুখি দুই পক্ষ Logo কার্পেটিংয়ের ৭ দিনেই ধসে পড়ল সাড়ে ৬ কোটি টাকার সড়ক Logo বগুড়ায় সিঁধ কেটে ঘরে ঢুকে প্রতিবন্ধী নারীকে হত্যা, গয়না লুট

মন্ত্রিসভার বৈঠকে রাষ্ট্রপতির ভাষণ নিয়ে আলোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবু‌দ্দিনের ভাষণ নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হয়েছে বলে জা‌নিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

বৃহস্পতিবার (৫ মার্চ) মন্ত্রিসভার বৈঠকে শেষে সাংবা‌দিকদের মুখোমু‌খি হয়ে এ কথা জানান তি‌নি।

তথ্যমন্ত্রী ব‌লেন, আগামী ১২ তা‌রিখে সংস‌দের প্রথম অ‌ধিবেশন বসতে যাচ্ছে এবং প্রথম অ‌ধিবেশনে সরকারি দল হিসেবে আমাদের যেসব সং‌শ্লিষ্টতা আছে, সেসব বিষয়ে মন্ত্রিপ‌রিষদ প্রস্তু‌তি গ্রহণ ক‌রে‌ছে।

তি‌নি বলেন, সংসদ অ‌ধি‌বেশন ঘি‌রে যে আলাপটুকু সেটা হ‌য়ে‌ছে। এরইম‌ধ্যে আমরা সিদ্ধান্তগু‌লো নি‌য়ে‌ছি ফ্যামি‌লি কার্ড, কৃষক কার্ড, কৃ‌ষি ঋণ সেগু‌লো রাষ্ট্রপ‌তির ভাষ‌ণের ম‌ধ্যে পদ‌ক্ষেপগু‌লো যেন রাষ্ট্রপ‌তির ভাষ‌ণের ম‌ধ্য দি‌য়ে প্রতি‌ফ‌লিত হয়, যে প্রতিশ্রু‌তি এবং আমরা যেগু‌লো বাস্তবায়ন করার উ‌দ্যোগ নি‌য়ে‌ছি, আমরা সেগু‌লো নি‌য়ে আলাপ ক‌রে‌ছি। 

তথ্যমন্ত্রী ব‌লেন, রাষ্ট্রপ‌তির ভাষণ নি‌য়ে আমরা কথা বলে‌ছি এবং বেশ কিছূ প্রসঙ্গ এসেছে। এরপর চূড়ান্ত হ‌বে।

মধ্যপ্রা‌চ্যে চলমান যুদ্ধ প‌রি‌স্থি‌তি নি‌য়ে আলাপের বিষ‌য়ে জানতে চাইলে জহির উদ্দিন স্বপন বলেন, সং‌শ্লিষ্ট মন্ত্রণালয়গুলো প্রধানমন্ত্রী ডাক‌বেন। অর্থ ও বিদ্যুৎমন্ত্রীসহ সবাইকে ডাকবেন।

বাংলা৭১নিউজ/এবি

Tag :
জনপ্রিয় সংবাদ

বিস্ফোরক আইনের মামলায় সাবেক এমপি আজিজুল কারাগারে

মন্ত্রিসভার বৈঠকে রাষ্ট্রপতির ভাষণ নিয়ে আলোচনা

আপডেট সময় ০৫:৫২:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬