ঢাকা ০৬:০৫ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাস কাউন্টারে আধিপত্যকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৬ Logo প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া সবার দায়িত্ব : ভারপ্রাপ্ত স্পিকার Logo অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, কারখানা মালিককে লাখ টাকা জরিমানা Logo বিদ্যুৎ সংকট মোকাবেলায় গ্যাস আমদানি করছে সরকার: প্রতিমন্ত্রী সাকি Logo বাংলাদেশ-চিলি সম্পর্ক জোরদারে মুক্ত বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠার উদ্যোগ Logo গ্রাহকের অর্থ আত্মসাৎ : ৪ ব্যাংক কর্মকর্তার ৩০ বছরের কারাদণ্ড Logo সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত Logo নারায়ণগঞ্জে এক থানায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২০ Logo পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রীর মৃত্যু Logo রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে: সিইসি

মার্কিন সাবমেরিনের হামলায় ডুবল ইরানি যুদ্ধজাহাজ, নিহত ৮৭

শ্রীলঙ্কার দক্ষিণ উপকূলের কাছে ইরানের নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ ডুবিতে কমপক্ষে ৮৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। যুদ্ধজাহাজটিতে যুক্তরাষ্ট্রে একটি সাবমেরিন থেকে হামলা চালানো হয় বলে নিশ্চিত করেছেন মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ।

বুধবার এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্র একটি ইরানি যুদ্ধজাহাজকে ডুবিয়ে দিয়েছে, যা আন্তর্জাতিক জলসীমায় নিজেকে নিরাপদ মনে করেছিল’।

তিনি আরও বলেন, ‘জাহাজটি টর্পেডো দিয়ে ডুবিয়ে দেওয়া হয়েছে’।

এদিকে শ্রীলঙ্কার উপ-পররাষ্ট্রমন্ত্রী অরুণ হেমচন্দ্র স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলকে জানান, পূর্ব ভারতের একটি বন্দর থেকে ইরানের দিকে যাত্রা করা ফ্রিগেট ‘আইআরআইএস ডেনা’ হামলায় কমপক্ষে ৮৭ জন নিহত হয়েছেন। এখনো বহু মানুষ নিখোঁজ রয়েছেন। তাদের খোঁজে অনুসন্ধান চলছে।

শ্রীলঙ্কার নৌবাহিনীর এক মুখপাত্র বলেছেন, জাহাজটির নথিপত্র অনুযায়ী প্রায় ১৮০ জন আরোহী ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

মহড়া সংক্রান্ত ওয়েবসাইটের বরাতে রয়টার্স জানিয়েছে, ইরানি জাহাজটি গত ১৮ থেকে ২৫ ফেব্রুয়ারি বঙ্গোপসাগরে অনুষ্ঠিত ভারতের বার্ষিক নৌ মহড়ায় ‘মিলান ২০২৬’-এ অংশ নিয়েছিল এবং মহড়া শেষে ইরানের দিকে ফিরে যাচ্ছিল।

এরআগে শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী ভিজিথা হেরাথ দেশটির পার্লামেন্টে জানিয়েছেন, আজ ভোরের দিকে ইরানি নৌ বাহিনীর ‘আইআরআইএস ডেনা’ জাহাজটি থেকে একটি বিপদ সংকেত পায় দেশটির নৌবাহিনী। পরে সকাল ৬টার দিকে জাহাজটি উদ্ধার অভিযানে শ্রীলঙ্কা নৌবাহিনীর দুটি জাহাজ ও একটি বিমান মোতায়েন করা হয়।

হেরাথ আরও জানান, ইতোমধ্যেই জাহাজটি থেকে আহত ৩২ জনকে উদ্ধার করে দেশটির দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী গ্যালের একটি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

শ্রীলঙ্কার উপপররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর দেওয়া সংখ্যা সঠিক হয়, তবে এখনো প্রায় ৬১ জন এখনো নিখোঁজ রয়েছেন।

প্রসঙ্গত, গত চার দিনে আরব সাগর, হরমুজ প্রণালী এবং ওমান উপসাগরে অভিযান চালিয়ে ইরানের নৌবাহিনীর একটি সাবমেরিন এবং ১৭টি যুদ্ধজাহাজ ধ্বংসের দাবি করেছে মার্কিন বাহিনী। ওই অঞ্চলের বাইরে ইরানি সামরিক বাহিনীকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের এটিই প্রথম হামলা।

সূত্র: রয়টার্স

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

বাস কাউন্টারে আধিপত্যকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৬

মার্কিন সাবমেরিনের হামলায় ডুবল ইরানি যুদ্ধজাহাজ, নিহত ৮৭

আপডেট সময় ০৯:১৯:০৯ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬