ঢাকা ০২:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo গোপালগঞ্জে ৬৪১২৩ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo প্যারোলে মুক্তি পেতে পারেন দীপু মনি, কারাগারের সামনে মেয়ে ও আইনজীবী Logo বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম Logo সীমান্ত দিয়ে অনুপ্রবেশ, দুই দালালসহ আটক ৭ Logo নাগরিক সেবা নিশ্চিতে ডিএসসিসির সমন্বিত অভিযান Logo নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামি মৃত্যুদণ্ড Logo হালাল শিল্পের সম্প্রসারণে বাংলাদেশ-মালয়েশিয়া একসঙ্গে কাজ করতে পারে Logo স্মার্টফোনের দাম ৫০–৬০ ডলারে নামানোর উদ্যোগ নিচ্ছে সরকার Logo মরদেহের অঙ্গ প্রত্যঙ্গ চুরির মামলা, ‘বড় অঙ্কে’র ক্ষতিপূরণ দেবে হার্ভার্ড Logo চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

মাদক-চাঁদাবাজির বিরুদ্ধে জিরোটলারেন্স ঘোষণা: তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী, নান্দাইল উপজেলা বিএনপি’র আহ্বায়ক ইয়াসের খান চৌধুরী এমপি মাদক ও সকল চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হুশিয়ারী দিয়ে জিরোটলারেন্স ঘোষণা করেছেন। তিনি বলেন, আমি আসার সময় রাস্তায় কোন চাঁদাবাজি দেখি নাই। সিএনজি গাড়ী ও অটো চালকরা সন্তোষ প্রকাশ করেছেন।

তাই খেয়াল রাখবেন, কোনরূপ চাঁদাবাজি ‘আমার নাম ভাঙ্গিয়ে, দলের অথবা সরকারের নাম ভাঙ্গিয়ে কেউ চাঁদাবাজি করলে সাথে সাথে থানায় জানাবেন। প্রশাসনকে স্পষ্ট নির্দেশ দেওয়া আছে, অপরাধী যেই হোক তাকে কোন ছাড় দেওয়া হবে না।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় সফরে নান্দাইলে অবস্থানকালে তিনি এসব কথা বলেন। এছাড়া প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী আরো বলেন, ‘আমি প্রতিমন্ত্রী হওয়ার পরপরই প্রথমে ঢাকা প্রেসক্লাবে যাওয়ার পর সচিবালয়ে প্রবেশ করি, ঠিক তেমনি নান্দাইলে গার্ড অব অনার এর পর প্রথমে প্রেসক্লাবে পরির্দশনে আসি।

নান্দাইলে সাংবাদিকদের জন্য একটি কমপ্লেক্স ভবন নির্মাণ করার জন্য আপনারা জায়গা নির্ধারন করুন। আর নান্দাইলে স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং সকল রাস্তা-ঘাট সহ সব ধরনের উন্নয়ন বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো। ইনশাল্লাহ, নির্বাচনের পূর্বে দেওয়া আমার সকল প্রতিশ্রুতি ধীরে ধীরে বাস্তবায়ন করবো, সেজন্য আপনাদের সহযোগিতা চাই।

প্রতিমন্ত্রী দুপুরে নান্দাইলে পৌঁছলে ডাকবাংলোতে তাঁকে গার্ড অব অনার প্রদান ও ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা নির্র্বাহী অফিসার ফাতেমা জান্নাত ও নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ আল আমিন। এরপর পর্যায়ক্রমে তিনি প্রেসক্লাব, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন সহ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন।

পরে বিকেলে দলীয় কার্যালয়ে সাক্ষাৎ শেষে উপজেলার মোয়াজ্জমপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে নিজ বাসভবনে রাত্রিযাপন করবেন। দিনব্যাপী সফর কর্মসূচীতে উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, সদস্য সচিব এনামুল কাদির, পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত আহ্বায়ক নজরুল ইসলাম ফকির, সদস্য সচিব রফিকুজ্জামান ভূইয়া মনির সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত থেকে ফুলেল শুভেচ্ছা জানান।

বাংলা৭১নিউজ/এআরকে

Tag :

গোপালগঞ্জে ৬৪১২৩ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

মাদক-চাঁদাবাজির বিরুদ্ধে জিরোটলারেন্স ঘোষণা: তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

আপডেট সময় ০৫:৩৬:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬