ঢাকা ০৮:১২ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরের রাজপরিবারে জন্ম, কৈশোরে মুম্বাইয়ের বস্তিতে বাস— কে এই গায়িকা Logo ককরোচ পার্টির আন্দোলন মোদি সরকারের জন্য বিপদঘণ্টা Logo স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে দেবে না ইসি! Logo শিল্পকলায় রুনা লায়লার সংগীতানুষ্ঠান শুক্রবার Logo প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী পদে দায়িত্ব গ্রহণ করলেন রাশেদ Logo মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক Logo শহীদ জিয়ার রাজনীতিক হয়ে ওঠার পেছনে অন্যতম কারিগর ছিলেন যাদু মিয়া: তথ্যমন্ত্রী Logo জোরালো হচ্ছে মোদির পদত্যাগের দাবি Logo সরকার সাইবার বুলিংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে: তথ্য উপদেষ্টা Logo তেজগাঁওয়ে ভাঙারি ব্যবসায়ী হত্যা, র‌্যাবের হাতে গ্রেপ্তার ২

সাইফুজ্জামান চৌধুরীর যুক্তরাজ্যে থাকা সম্পদ জব্দের নির্দেশ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর যুক্তরাজ্যে থাকা স্থাবর সম্পত্তি জব্দ (অ্যাটাচমেন্ট) করার নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন।

আদালতে দাখিল করা দুদকের আবেদনে উল্লেখ করা হয়, সাইফুজ্জামান চৌধুরী ও তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে যুক্তরাজ্যের লন্ডনসহ বিভিন্ন এলাকায় বিপুল পরিমাণ সম্পত্তি রয়েছে। অর্থপাচারের অভিযোগে চলমান তদন্তের স্বার্থে এসব সম্পদ জব্দ করা প্রয়োজন।

আদালত দুদকের করা আবেদনটি গ্রহণ করে বিষয়টি পরবর্তী শুনানির জন্য ধার্য করেন এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণের নির্দেশ দেন।

দুদকের অনুসন্ধান নথিতে উল্লেখ করা হয়, অভিযুক্ত ও তার সহযোগীদের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগ তদন্তে দুদক, সিআইডি এবং এনবিআরের সদস্যদের সমন্বয়ে একটি বিশেষ টাস্কফোর্স কাজ করছে। তদন্ত সংশ্লিষ্ট নথির মধ্যে বিদেশে সম্পত্তি কেনার চুক্তিপত্র, ডিড, পেমেন্ট অর্ডার, বুকিং মানির রশিদ, চেক ও ভাউচার উদ্ধার হয়েছে।

আবেদনে যুক্তরাজ্যের বিভিন্ন স্থানে থাকা সম্পদের একটি প্রাথমিক তালিকা উপস্থাপন করা হয়। এর মধ্যে লন্ডনের মেরিলিবোন স্কয়ারে প্রায় ৬৫ লাখ ২১ হাজার পাউন্ড মূল্যের একটি অ্যাপার্টমেন্ট, ওভাল ভিলেজে একাধিক ফ্ল্যাট, ক্ল্যারেনডন রোডে প্রায় ১২ লাখ ৩০ হাজার পাউন্ড মূল্যের সম্পত্তি এবং লিভারপুল-এর ওয়ান ইসলিংটন প্লাজায় একাধিক ইউনিটের তথ্য উল্লেখ করা হয়েছে। এছাড়া হারো, স্লফ ও প্রেস্টনসহ বিভিন্ন এলাকাতেও সম্পদ থাকার তথ্য আদালতে উপস্থাপন করা হয়।

তদন্ত কর্মকর্তারা আদালতকে জানান, এসব সম্পদ পাচার করা অর্থে অর্জিত হয়েছে কি না তা যাচাই এবং অভিযুক্তদের বিদেশ গমন নিয়ন্ত্রণ ও আইনি প্রক্রিয়া জোরদার করার স্বার্থে সম্পদ জব্দের আবেদন করা হয়েছে।

বাংলা৭১নিউজ/এবি

Tag :
জনপ্রিয় সংবাদ

ফরিদপুরের রাজপরিবারে জন্ম, কৈশোরে মুম্বাইয়ের বস্তিতে বাস— কে এই গায়িকা

সাইফুজ্জামান চৌধুরীর যুক্তরাজ্যে থাকা সম্পদ জব্দের নির্দেশ

আপডেট সময় ০৩:২১:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬