ঢাকা ০৯:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে যোগ দিলেন মোস্তাকুর রহমান

বাংলাদেশ ব্যাংকের ১৪তম গভর্নর হিসেবে দায়িত্ব নিয়েছেন মো. মোস্তাকুর রহমান। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে তিনি বাংলাদেশ ব্যাংকে পৌঁছালে তাকে স্বাগত জানান কর্মকর্তা-কর্মচারীরা।

প্রথম কর্মদিবসে কেন্দ্রীয় ব্যাংকের প্রবেশমুখে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় নতুন গভর্নর বলেন, ‘এসেছি, কাজ শুরু করি, তারপর কথা বলা যাবে।’

কথার চেয়ে কাজের মাধ্যমে নিজেকে প্রমাণ করতে চান নতুন গভর্নর মো. মোস্তাকুর রহমান। দায়িত্ব নেওয়ার দিন থেকেই তিনি কেন্দ্রীয় ব্যাংকের কার্যক্রমে মনোযোগ দেওয়ার ইঙ্গিত দিয়েছেন।

এর আগে বুধবার (২৫ ফেব্রুয়ারি) অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ-এর আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে সাবেক গভর্নর আহসান এইচ মনসুরকে সরিয়ে মোস্তাকুর রহমানকে গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়।

নতুন গভর্নরের কাছে ব্যাংকিং খাতের স্থিতিশীলতা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং আর্থিক খাতে শৃঙ্খলা ফেরানোর বিষয়ে বড় প্রত্যাশা রয়েছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

বাংলা৭১নিউজ/এবি

Tag :
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে যোগ দিলেন মোস্তাকুর রহমান

আপডেট সময় ১১:৫৪:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬