প্রায় এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে কক্সবাজার শহরের কলাতলী এলপিজি গ্যাস পাম্পে লাগা ভয়াবহ আগুন।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১১টা ৩৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণের খবর জানা যায়।
এর আগে রাত ১০ টা ২০ এর দিকে ভয়াবহ এ অগ্নিকাণ্ড ঘটে। প্যাম্পের গ্যাস শহরে ছড়িয়ে পড়ে আদর্শগ্রাম এলাকার কয়েকটি ঘর পুড়ে গেছে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমি উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটসহ স্থানীয়রা। এ ঘটনা পুরো শহরে আতঙ্ক তৈরি করেছে।
বাংলা৭১নিউজ/জেএস




























