বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চার মাসে দেশকে আরও এক লাখ কোটি টাকার ঋণের জালে বেঁধেছে সরকার বাংলাদেশে সুইডিশ বিনিয়োগ বৃদ্ধির আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ১৬৪, আহত প্রায় এক হাজার গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা ৯ বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা, প্রশ্ন ফাঁসের চেষ্টা করলে কঠোর শাস্তি : শিক্ষামন্ত্রী বিমানবন্দরের বাইরে পৃথক কার্গো ভিলেজ গড়ার তাগিদ বাণিজ্যমন্ত্রীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে কাজ করছে সরকার : পরিবেশমন্ত্রী মাদক মামলার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা ও অন্যান্য নদী ব্যবস্থাপনায় বাংলাদেশ-চীনের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা : অর্থমন্ত্রী

পুলিশ কর্মকর্তা উত্তম দম্পতির ৯ কোটি টাকার অবৈধ সম্পদ, লেনদেন ৭২ কোটি

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯১ বার পড়া হয়েছে

প্রায় ৯ কোটি টাকার অবৈধ অবৈধ সম্পদ অর্জন ও ৭২ কোটি টাকার ‘সন্দেহজনক’ লেনদেনের অভিযোগে বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার উত্তম কুমার বিশ্বাস এবং তার স্ত্রী কৃষ্ণা বিশ্বাসের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সহকারী পরিচালক মো. রুহুল হক বাদী হয়ে এই মামলা দুটি দায়ের করেন। সংস্থাটির জনসংযোগ দপ্তর বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার উত্তম কুমার বিশ্বাস তার দাখিল করা সম্পদ বিবরণীতে ছেলে-মেয়ের নামে থাকা ২ কোটি ৮১ লাখ ৩৮ হাজার ২২৫ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। এছাড়া নিজ নামে এবং সন্তানদের নামে ৩ কোটি ১ লাখ ৩৪ হাজার ২২৫ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন।

উত্তম কুমার বিশ্বাস এবং তার সন্তানদের নামে থাকা মোট ৩৪টি ব্যাংক হিসাবে সর্বমোট ৪৩ কোটি ৭৩ লাখ ৭৭ হাজার ৯৯৬ টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন হয়েছে। এই অর্থ অবৈধভাবে হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে তিনি মানিলন্ডারিং প্রতিরোধ আইনে অপরাধ করেছেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে দ্বিতীয় মামলায় তার স্ত্রী কৃষ্ণা বিশ্বাসের বিরুদ্ধে স্বামীর ক্ষমতার অপব্যবহার করে ৫ কোটি ৭৬ লাখ ৯৮ হাজার ৪৭০ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। 

দুদকের অনুসন্ধানে দেখা গেছে, কৃষ্ণা বিশ্বাসের একার নামেই ৭৫টি ব্যাংক হিসাব রয়েছে। এসব হিসাবে ২৯ কোটি ১৭ লাখ ২৪ হাজার ৭৯১ টাকার অস্বাভাবিক লেনদেন হয়েছে। এছাড়া দুদকের প্রাথমিক নোটিশ পাওয়ার পর তিনি তড়িঘড়ি করে নিজের দুটি ফ্ল্যাট ও অন্যান্য সম্পদ বিক্রি করে ভুয়া কোম্পানির কাগজে বিনিয়োগ দেখিয়ে অর্থের উৎস গোপনের চেষ্টা করেছেন বলে প্রমাণ পেয়েছে দুদক।

আসামিদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারা; মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারা; দণ্ডবিধির ১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় মামলা রুজু করা হয়েছে।

উত্তম কুমার বিশ্বাস বর্তমানে অবসরপ্রাপ্ত এবং তার স্থায়ী ঠিকানা মাগুরা জেলার মোহাম্মদপুর থানায়।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com