ঢাকা ০৬:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরের রাজপরিবারে জন্ম, কৈশোরে মুম্বাইয়ের বস্তিতে বাস— কে এই গায়িকা Logo ককরোচ পার্টির আন্দোলন মোদি সরকারের জন্য বিপদঘণ্টা Logo স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে দেবে না ইসি! Logo শিল্পকলায় রুনা লায়লার সংগীতানুষ্ঠান শুক্রবার Logo প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী পদে দায়িত্ব গ্রহণ করলেন রাশেদ Logo মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক Logo শহীদ জিয়ার রাজনীতিক হয়ে ওঠার পেছনে অন্যতম কারিগর ছিলেন যাদু মিয়া: তথ্যমন্ত্রী Logo জোরালো হচ্ছে মোদির পদত্যাগের দাবি Logo সরকার সাইবার বুলিংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে: তথ্য উপদেষ্টা Logo তেজগাঁওয়ে ভাঙারি ব্যবসায়ী হত্যা, র‌্যাবের হাতে গ্রেপ্তার ২

বিএন‌পির দলীয় প‌রিচয় থাকায় অনেক জুলাইযোদ্ধা বঞ্চিত হয়েছেন

বিএন‌পির দলীয় প‌রিচয় থাকায় বিগত সরকা‌রের সম‌য়ে জুলাই আন্দোল‌নে ক্ষ‌তিগ্রস্ত অ‌নেক নেতাকর্মীর প‌রিবার সহায়তা পাওয়ার ক্ষে‌ত্রে বঞ্চিত হ‌য়ে‌ছেন ব‌লে অ‌ভি‌যোগ ক‌রে‌ছেন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। ত‌বে বর্তমান সরকার রাজনৈতিক দলীয় পরিচয় বি‌বেচনা না ক‌রে আন্দোলনে যারা ক্ষ‌তিগ্রস্ত সবার পুনর্বাসন ও চিকিৎসা নিশ্চিত করবে ব‌লেও জানান প্রতিমন্ত্রী।

বুধবার (২৫ ফেব্রুয়া‌রি) প্রধানমন্ত্রী তা‌রেক রহমা‌নের স‌ঙ্গে সৌজন্য সাক্ষা‌তের পর স‌চিবাল‌য়ে সাংবা‌দিক‌দের মু‌খোমু‌খি হ‌য়ে এই অ‌ভি‌যোগ ক‌রেন প্রতিমন্ত্রী।

ইশরাক হো‌সেন ব‌লেন, কিছু বঞ্চিত পরিবার রয়েছে যাদেরকে বিগত সময় বিএনপি দলীয় পরিচয় দেখে পুনর্বাসন সহায়তা স‌ঠিকভা‌বে দেওয়া হয়নি। সেগুলো আমরা ক্ষতিয়ে দেখছি। আমাদের কাছে কোনো রাজনৈতিক দলীয় পরিচয় বিবেচনাধীন হবে না। যারাই আহত-শহীদ, আন্দোলনে অবদান করেছেন তাদেরকে পুনর্বাসন করা হ‌বে;  চিকিৎসা নিশ্চিত করা হ‌বে এবং শহীদ পরিবারকে পুনর্বাসন করা হ‌বে, তা‌দের প্রাপ্য সম্মান তা‌দের দেওয়া হ‌বে।

প্রতিমন্ত্রী ব‌লেন, জুলাই যোদ্ধা‌দের পুনর্বাসনের বিষয়ে প্রধানমন্ত্রী জানতে চেয়েছেন। প্রধানমন্ত্রী আমাদেরকে ডেকেছিলেন এবং জুলাই অভ্যুত্থানে যারা আহত তাদের চিকিৎসা, তাদের পুনর্বাসন তাদের পরিবারের সদস্যদের শিক্ষাসহ বি‌ভিন্ন ভাতার বিষয়ে খোঁজখবর নিয়েছেন। 

তি‌নি ব‌লেন, জুলাই ফাউন্ডেশনের অতীতের যে কার্যক্রম রয়েছে আপনারা জানেন যে সেখানে একটা বড় অংকের একটা তহ‌বিল সরকারের তরফ থেকে দেওয়া হয়েছিল। সেগুলা ঠিকমত ব্যবহার হয়েছে কিনা এই বিষয়গুলো জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী। আমরা ওনার দিকনির্দেশনা নিয়েছি।

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

ফরিদপুরের রাজপরিবারে জন্ম, কৈশোরে মুম্বাইয়ের বস্তিতে বাস— কে এই গায়িকা

বিএন‌পির দলীয় প‌রিচয় থাকায় অনেক জুলাইযোদ্ধা বঞ্চিত হয়েছেন

আপডেট সময় ০২:১৭:২০ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬