ঢাকা ১০:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিশ্বচ্যাম্পিয়ন স্পেন দলকে রাজকীয় সংবর্ধনা, চ্যাম্পিয়ন প্যারেডে জনস্রোত Logo ট্রেনে রাবি শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ Logo চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যু Logo লামিন ইয়ামালের দাদি ফাতিমার সংগ্রামী গল্প Logo দুইবারের ব্যালন দ’র জয়ী ফুটবলারের মৃত্যু Logo প্রধানমন্ত্রীর কাছে ‘ভালোকে ভালো, খারাপকে খারাপ’ বলার স্বাধীনতা চাইলেন জুলাই যোদ্ধা নাসির Logo আল্লাহ যাদের ভালোবাসেন, তাদের ১০টি বৈশিষ্ট্য Logo ফাইনালে হারার কারণ জানালেন স্কালোনি Logo রোহিঙ্গা ক্যাম্পে ফের পাহাড় ধস, তরুণী নিহত Logo ফাইনালের পর স্পেনের খেলোয়াড়রা ড্রেসিংরুমে মেতেছিল আনন্দ-উল্লাসে

জয়নুল আবদিন ফারুকের সহধর্মিণী কানিজ ফাতেমার ইন্তেকাল

বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের সহধর্মিণী কানিজ ফাতেমা (৭৩) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৪০ মিনিটে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

জয়নুল আবদিন ফারুক সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া স্ট্যাটাসে স্ত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গত ১৭ ফেব্রুয়ারি অসুস্থ হলে কানিজ ফাতেমাকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে নিবিড় চিকিৎসাধীন থাকার পর আজ সকালে তিনি ইন্তেকাল করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, আজ বাদ জোহর রাজধানীর নিকুঞ্জ-১, লেক রোডের ৪৩ নম্বর বাসার সামনে মরহুমার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাজা ২৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) বেলা ১১টায় নোয়াখালীর সেনবাগের ইয়ারপুরের নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে।

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

বিশ্বচ্যাম্পিয়ন স্পেন দলকে রাজকীয় সংবর্ধনা, চ্যাম্পিয়ন প্যারেডে জনস্রোত

জয়নুল আবদিন ফারুকের সহধর্মিণী কানিজ ফাতেমার ইন্তেকাল

আপডেট সময় ০২:১১:২৬ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬