বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
৯ বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা, প্রশ্ন ফাঁসের চেষ্টা করলে কঠোর শাস্তি : শিক্ষামন্ত্রী বিমানবন্দরের বাইরে পৃথক কার্গো ভিলেজ গড়ার তাগিদ বাণিজ্যমন্ত্রীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে কাজ করছে সরকার : পরিবেশমন্ত্রী মাদক মামলার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা ও অন্যান্য নদী ব্যবস্থাপনায় বাংলাদেশ-চীনের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা : অর্থমন্ত্রী বেসরকারি মেডিকেলে এমবিবিএস এ মেধাবীদের জন্য ৫% কোটা চালু রয়েছে চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে আগ্রহী বাংলাদেশ ভেনেজুয়েলায় ভূমিকম্প : ৩২ জনের মরদেহ উদ্ধার, আহত ৭০০ দিল্লির ভেটো উপেক্ষা: ভূরাজনীতিতে বাংলাদেশের নতুন যুগ

হাসিনাকন্যা পুতুলের ফ্ল্যাট জব্দের আদেশ

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ৬৭ বার পড়া হয়েছে

ক্ষমতাচ্যুত স্বৈরশাসক শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের নামে রাজধানীর গুলশান-১ নম্বরে থাকা একটি ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছেন আদালত। ফ্ল্যাটটির দলিলমূল্য ৫৭ লক্ষ টাকা বলে দুদকের জব্দের আবেদন সূত্রে জানা গেছে।  

মঙ্গলবার (২৯ এপ্রিল) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব। এদিন দুদকের উপপরিচালক মো. মনিরুল ইসলাম এ সম্পদটি জব্দের আবেদন করেন। শুনানি শেষে আবেদন মঞ্জুর করে আদেশ দেন আদালত।  

দুদকের আবেদনে বলা হয়, অভিযুক্ত সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। অনুসন্ধানকালে তার এ স্থাবর সম্পত্তির তথ্য পাওয়া যায়। তিনি যেন এটি বিক্রয় বা হস্তান্তর করতে না পারেন এজন্য তা জব্দের আদেশ দেয়া একান্ত প্রয়োজন। 

এর আগে গত ৫ মার্চ সায়মা ওয়াজেদ পুতুলের প্রতিষ্ঠিত সূচনা ফাউন্ডেশনের ১৪ ব্যাংক হিসাবে থাকা ৪৮ কোটি ৩৫ লাখ টাকা অবরুদ্ধের আদেশ দেন একই আদালত। এছাড়াও কয়েক দফায় পুতুলসহ হাসিনা পরিবারের সদস্যদের নামে বিভিন্ন ব্যাংকে থাকা অন্তত ১ হাজার ৬৫ কোটি ৭৮ লক্ষ ২২ হাজার ১১৮ টাকা অবরুদ্ধের আদেশ দেন ঢাকার আদালত। এদিকে গত ২৭ এপ্রিল প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুদকের করা মামলায় পুতুলের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত। 

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com