ঢাকা ০৮:১১ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরের রাজপরিবারে জন্ম, কৈশোরে মুম্বাইয়ের বস্তিতে বাস— কে এই গায়িকা Logo ককরোচ পার্টির আন্দোলন মোদি সরকারের জন্য বিপদঘণ্টা Logo স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে দেবে না ইসি! Logo শিল্পকলায় রুনা লায়লার সংগীতানুষ্ঠান শুক্রবার Logo প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী পদে দায়িত্ব গ্রহণ করলেন রাশেদ Logo মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক Logo শহীদ জিয়ার রাজনীতিক হয়ে ওঠার পেছনে অন্যতম কারিগর ছিলেন যাদু মিয়া: তথ্যমন্ত্রী Logo জোরালো হচ্ছে মোদির পদত্যাগের দাবি Logo সরকার সাইবার বুলিংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে: তথ্য উপদেষ্টা Logo তেজগাঁওয়ে ভাঙারি ব্যবসায়ী হত্যা, র‌্যাবের হাতে গ্রেপ্তার ২

ফোনে কথা বলতে বলতে রেললাইন পার, ট্রেনের ধাক্কায় কৃষি কর্মকর্তার মৃত্যু

মুন্সীগঞ্জের শ্রীনগরে ট্রেনের ধাক্কায় শ্রীনগর উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. জিয়াউর রহমান (৪৮) নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কেউটখালী এলাকার ঢাকা থেকে ছেড়ে আসা যশোরগামী একটি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ওই দুর্ঘটনাটি ঘটে।

নিহত জিয়াউর রহমানের সহকর্মীদের সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে তিনি একটি খালখনন কর্মসূচির সাইড পরিদর্শন শেষে নিজ অফিসে ফিরছিলেন। পথিমধ্যে কেউটখালী এলাকায় মোবাইলে কথা বলতে বলতে রেললাইন পার হওয়ার সময় দ্রুতগতির ট্রেন তাকে ধাক্কা দেয়।

এ সময় তিনি গুরুতর আহত হয়ে রেললাইনের পাশে ছিটকে পড়েন। সংবাদ পেয়ে শ্রীনগর ফায়ায় সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মুন্সীগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ হাবিবুর রহমান বলেন, নিহত জিয়াউর দীর্ঘ ১৩ বছর ধরে শ্রীনগর উপজেলা কৃষি অফিসে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি ঢাকার ধামরাই। সে স্ত্রী ও দুই সন্তান নিয়ে শ্রীনগরে একটি ভাড়া বাসায় থাকতেন।

বাংলা৭১নিউজ/এনি

Tag :
জনপ্রিয় সংবাদ

ফরিদপুরের রাজপরিবারে জন্ম, কৈশোরে মুম্বাইয়ের বস্তিতে বাস— কে এই গায়িকা

ফোনে কথা বলতে বলতে রেললাইন পার, ট্রেনের ধাক্কায় কৃষি কর্মকর্তার মৃত্যু

আপডেট সময় ০১:৪৫:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬