ঢাকা ০৭:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরের রাজপরিবারে জন্ম, কৈশোরে মুম্বাইয়ের বস্তিতে বাস— কে এই গায়িকা Logo ককরোচ পার্টির আন্দোলন মোদি সরকারের জন্য বিপদঘণ্টা Logo স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে দেবে না ইসি! Logo শিল্পকলায় রুনা লায়লার সংগীতানুষ্ঠান শুক্রবার Logo প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী পদে দায়িত্ব গ্রহণ করলেন রাশেদ Logo মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক Logo শহীদ জিয়ার রাজনীতিক হয়ে ওঠার পেছনে অন্যতম কারিগর ছিলেন যাদু মিয়া: তথ্যমন্ত্রী Logo জোরালো হচ্ছে মোদির পদত্যাগের দাবি Logo সরকার সাইবার বুলিংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে: তথ্য উপদেষ্টা Logo তেজগাঁওয়ে ভাঙারি ব্যবসায়ী হত্যা, র‌্যাবের হাতে গ্রেপ্তার ২

সাংবাদিক সালিম সামাদ আর নেই

জ্যেষ্ঠ সাংবাদিক সালিম সামাদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ধানমন্ডির বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তার বয়স হয়েছিল ৭৪ বছর। দুপুর আড়াইটায় জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে ও পরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সালিম সামাদের জানাজা অনুষ্ঠিত হয়।

সালিম সামাদের পরিবার সূত্রে জানা যায়, তিনি ক্যানসারে ভুগছিলেন। রোববার মিরপুর-১১ নম্বরে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে।

সালিম সামাদ খ্যাতনামা ছিলেন তার অনুসন্ধানী প্রতিবেদনের জন্য। সাহসী সাংবাদিকতার জন্য তিনি ১৯৯০ সালে অশোকা ফেলো নির্বাচিত হন। বিশ্বখ্যাত টাইম ম্যাগাজিন ছাড়াও ভারতের আউটলুক, ইন্ডিয়া টুডে পত্রিকায় লিখেছেন তিনি।

পরিবেশ ও উন্নয়ন বিষয়ে সালিম সামাদ অনুসন্ধানী প্রতিবেদন এবং গবেষণার কাজও করেছেন। দেশ-বিদেশের একাধিক গণমাধ্যম, গবেষণা প্রতিষ্ঠান ও মানবাধিকার প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন। তার ফেসবুক পেজে দেওয়া তথ্য অনুযায়ী, সালিম সামাদের জন্ম ১৯৫২ সালের ১৩ নভেম্বর।

২০০২ সালে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করে তৎকালীন সরকার। তাকে গ্রেফতার করে দীর্ঘদিন কারাগারে রাখা হয়। সালিম সামাদ সাম্প্রতিক সময়ে ঢাকা ট্রিবিউন, শুদ্ধস্বর, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স রিভিউসহ বিভিন্ন পত্রিকায় কলাম লিখতেন।

বাংলা৭১নিউজ/এবি

Tag :
জনপ্রিয় সংবাদ

ফরিদপুরের রাজপরিবারে জন্ম, কৈশোরে মুম্বাইয়ের বস্তিতে বাস— কে এই গায়িকা

সাংবাদিক সালিম সামাদ আর নেই

আপডেট সময় ০৪:৪২:০৪ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬