ঢাকা ০৯:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মা-ইলিশ সংরক্ষণ অভিযানে বাংলাদেশ নৌবাহিনী Logo দেশের সব খামারিকে ‘কৃষক কার্ডের’ আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে Logo নবীনদের সততা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান আইজিপির Logo অস্ট্রেলিয়ায় পড়তে এসে দুই মাসের মধ্যেই প্রাণ গেল তাসনিমের Logo কেরানীগঞ্জে পোশাক মার্কেটে আগুন Logo বিমান-পর্যটন খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করার পরামর্শ Logo পররাষ্ট্র দপ্তর পরামর্শ নিয়ে বাংলাদেশ-লিথুয়ানিয়ার সমঝোতা স্মারক সই Logo প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর Logo ভেজাল শিশুখাদ্য তৈরি, কারখানা মালিকের ২ বছরের কারাদণ্ড Logo আবরার হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর

গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণে এবার অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

গাজীপুরের জয়দেবপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তাসলিমা আক্তার (৩০) নামে আরও এক নারীর মৃত্যু হয়েছে। তিনি অন্তঃসত্ত্বা ছিলেন।

মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, জয়দেবপুর এলাকায় শিশুসহ দগ্ধ পাঁচজনকে আমাদের এখানে আনা হয়। আজ সকাল সাড়ে ৬টায় চিকিৎসাধীন অবস্থায় তাসলিমার মৃত্যু হয়।

তার শরীরের ৯৫ শতাংশ দগ্ধ ছিল। এর আগে সীমা নামের আরেক নারীর মৃত্যু হয়। বাকিদের মধ্যে পারভীন ৩২ শতাংশ, তানজিলা ৯০ শতাংশ ও শিশু আয়ান ২৮ শতাংশ দগ্ধ হয়েছেন। তাদের সবার অবস্থাই আশাঙ্কাজনক।

নিহতের তাসলিমার স্বামী আলী হোসেন জানান, তিনি পোশাক শ্রমিক। তার স্ত্রীও পোশাক শ্রমিক ছিলেন। তাদের ১১ বছরের একটি ছেলে এবং ১০ বছরের একটি মেয়ে রয়েছে। তার স্ত্রী পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। গত রোববার (২৭ এপ্রিল) সন্ধ্যায় রান্না করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তার স্ত্রী-মেয়ে ও প্রতিবেশী তিন নারী দগ্ধ হন। ওই দিন রাতেই তাদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

তিনি আরও জানান, তাসলিমা শেরপুরের ঝিনাইগাতী থানা এলাকার কাসেম আলীর কন্যা। তারা জয়দেবপুরে ভাড়া বাসায় থাকেন।

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :

মা-ইলিশ সংরক্ষণ অভিযানে বাংলাদেশ নৌবাহিনী

গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণে এবার অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

আপডেট সময় ১২:২৫:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫