বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
যে চুক্তি দাসত্বের শৃঙ্খলে বন্দি করেছে দেশকে বেসরকারি উদ্যোগে চালু হবে সরকারি ৬টি বন্ধ পাটকল : বস্ত্র ও পাট মন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক মাস না পেরোতেই দুই মন্ত্রীর পদত্যাগ, সংকটে নেপালের নতুন সরকার হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে : স্বাস্থ্যমন্ত্রী যুক্তরাজ্যে বাংলাদেশের শিক্ষার্থীদের বৃত্তির সুযোগ বাড়ানোর আহ্বান প্রতি কিলোমিটারে বাস ভাড়া ১১ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত সংসদ চাইলে পুরাতন ডিলার বাদ দিয়ে নতুন নিয়োগ দেওয়া হবে : প্রধানমন্ত্রী ‘জ্বালানির অবৈধ মজুদ ও কালোবাজারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে’ প্রধানমন্ত্রীর পরামর্শে বীরশ্রেষ্ঠদের নামে জাতীয় সংসদের গ্যালারির নামকরণ

বিশ্বকাপজয়ী ওজিল এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

জার্মানির বিশ্বকাপজয়ী ফুটবলার মেসুত ওজিল বাংলাদেশ সফরে এসেছেন। তুরস্কের প্রেসিডেন্ট  রিসেপ তাইয়েপ এরদোয়ানের ছেলে বিলাল এরদোয়ানের সফরসঙ্গী হিসেবে মঙ্গলবার ঢাকায় পৌঁছান তিনি। আগামীকাল কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করবেন এই তারকা ফুটবলার।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয় এবং তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থা (টিকা) যৌথভাবে এই সফরের আয়োজন করেছে। আয়োজকদের তথ্য অনুযায়ী, প্রতিনিধি দলটি রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে প্রথম রমজানের ইফতারে অংশ নেবে এবং ক্যাম্পের আবাসন, শিক্ষা ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা ঘুরে দেখবে।

কর্মকর্তারা জানিয়েছেন, তুরস্কের সহায়তায় পরিচালিত নয়টি বিদ্যালয়ের মধ্যে অন্তত একটি বিদ্যালয় পরিদর্শনের সম্ভাবনা রয়েছে প্রতিনিধি দলের।

রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার আগে ওজিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শন করেন। সেখানে তিনি শহীদ মর্তুজা মেডিকেল সেন্টারের একটি নতুন প্রকল্পের উদ্বোধন করবেন।

তুর্কি সরকারের আওতাধীন টিকা প্রকল্পের মাধ্যমে শহীদ মর্তুজা মেডিকেল সেন্টারের উন্নয়নমূলক কাজে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সহায়তা দেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এ পর্যন্ত এই প্রকল্পের আওতায় প্রায় ২ কোটি ৭৫ লাখ টাকা সহায়তা দেওয়া হয়েছে।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com