ঢাকা ০৫:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

রোজায় বিদ্যুৎ পরিস্থিতি মোকাবিলাই মূল চ্যালেঞ্জ : বিদ্যুৎমন্ত্রী

দায়িত্ব গ্রহণের পর রোজা ও সেচ মৌসুমে বিদ্যুৎ পরিস্থিতি মোকাবেলা করাই মূল চ্যালেঞ্জ বলে হবে জানিয়েছেন নতুন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

বুধবার সচিবালয়ে প্রথম কার্যদিবসে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

বিদ্যুৎমন্ত্রী বলেন, রোজা ও সেচ মৌসুমে বিদ্যুৎ পরিস্থিতি ঠিকমতো সামলানোর পর এ খাতের জন্য ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণ করা হবে। 

দায়িত্ব গ্রহণের পর বিদ্যুৎ-জ্বালানি খাতের পুরোটাকেই চ্যালেঞ্জ বলে মনে করছেন বলেই জানান তিনি। 

বেসরকারি তেল ভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের সংগঠন বিপ্পা কর্তৃপক্ষ জানিয়েছে, রোজার আগে তাদের ৬০ শতাংশ বকেয়া পরিশোধ না করলে বিদ্যুৎ উৎপাদন করতে পারবে না। 

এ প্রসঙ্গে বিদ্যুৎ মন্ত্রী বলেন, বিপ্পা নেতারা যদি এ ধরনের কথা বলে থাকেন তবে সেটি নতুন সরকারকে ব্ল্যাকমেইল করার শামিল হবে।

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

যে ২ গুনাহ করলে মৃত্যুর আগেই ভোগ করতে হবে কঠিন শাস্তি

রোজায় বিদ্যুৎ পরিস্থিতি মোকাবিলাই মূল চ্যালেঞ্জ : বিদ্যুৎমন্ত্রী

আপডেট সময় ০৪:১৯:০০ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬