বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন

মায়ের মন্ত্রিসভার যারা তারেক রহমানের সঙ্গী

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যারিষ্ঠতা পেয়ে দীর্ঘ ২০ বছর পর রাষ্ট্রক্ষমতায় বসেছে বিএনপি। সরকারপ্রধান হিসেবে নেতৃত্ব দিচ্ছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পাশাপাশি তার মন্ত্রিসভার সদস্যরাও শপথগ্রহণ করেছেন।

তারেক রহমানের মন্ত্রিসভার তালিকা বিশ্লেষণ করে দেখা গেছে, এতে জায়গা পেয়েছেন বেশিভাগই নতুনরা। ৫০ জনের মধ্য ৪১ জনই নবীন সদস্য।

তবে তারেক রহমান তার সঙ্গী হিসেবে রেখেছেন তার মা বেগম খালেদা জিয়ার মন্ত্রিসভার ৯ প্রবীণ সদস্যকে। এই প্রবীণরা সবাই নতুন মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রীর দায়িত্বে রয়েছেন।

যদিও নবগঠিত এই মন্ত্রিসভায় কোনো প্রবীণ সদস্য প্রতিমন্ত্রীর দায়িত্ব পাননি, তথা প্রতিমন্ত্রী সবাই নবীন সদস্য।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এবারই প্রথমবার সদস্য হয়ে মন্ত্রিসভার নেতৃত্ব দিচ্ছেন তিনি। এরপর দলের ২৫ জন মন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী শপথ নিয়েছেন। তাদের শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

খালেদা জিয়ার মন্ত্রিসভার যারা তারেক রহমানের সঙ্গী
তারেক রহমানের মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী হিসেবে যে ২৫ জন দায়িত্ব পেয়েছেন তাদের ৯ জন বিগত বিএনপি সরকারের আমলে মন্ত্রী বা প্রতিমন্ত্রী হিসেবে তার মা খালেদা জিয়ার সরকারে দায়িত্ব পালন করেছেন।

তাদের মধ্যে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি ২০০১ সালে খালেদা জিয়ার দ্বিতীয় মন্ত্রীসভায় কৃষি প্রতিমন্ত্রী হয়েছিলেন। পরে একই মন্ত্রিসভার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করেন।

পুরোনো মন্ত্রীদের মধ্যে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি ২০০১ সালে খালেদা জিয়ার মন্ত্রিসভায় বাণিজ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

আরেক স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদও একই মন্ত্রিসভার যোগাযোগ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুও ছিলেন ওই মন্ত্রিসভার সদস্য, তিনি বিদ্যুৎ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমদ খালেদা জিয়ার মন্ত্রিসভার পানিসম্পদ, বাণিজ্য ও পাটমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে।

তারেক রহমানের মন্ত্রিসভার পূর্ণমন্ত্রী ও দলের ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ ২০০২ সালে খালেদা জিয়ার মন্ত্রীসভায় ধর্ম প্রতিমন্ত্রী হয়েছিলেন। এরআগে তিনি এরশাদ সরকারের ধর্ম প্রতিমন্ত্রী ছিলেন।

২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত খালেদা জিয়ার মন্ত্রিসভার শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনও আছেন তারেক রহমানের মন্ত্রিসভায়। খালেদা জিয়ার ওই মন্ত্রিসভার খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন আসাদুল হাবিব দুলু।

আর নিতাই রায় চৌধুরী এরশাদ সরকারের আমলে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ও পরে একই দফতরের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

বাংলা৭১নিউজ/এএস

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com