মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ইসলামী আন্দোলনের আমির রেজাউল করীমের বাসায় তারেক রহমান আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ ভূমিকার কারণে নির্বাচন প্রশংসিত হয়েছে হামলা-নির্যাতনের প্রতিবাদে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ রাষ্ট্রীয় দায়িত্ব শেষে আবারও তৌহিদ হোসেন ফিরে যাবেন পুরোনো জীবনে বগুড়া-৬ আসন ছেড়ে দিচ্ছেন তারেক রহমান, ইসিতে চিঠি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই শিশুসহ ৫ বাংলাদেশির মৃত্যু নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় নেপালের পররাষ্ট্রমন্ত্রী আসিফ নজরুল কী করেছেন, জানালেন নিজেই প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ নতুন মন্ত্রীদের জন্য ৩৭টি বাসা প্রস্তুত: গণপূর্ত উপদেষ্টা

থাইল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

বাংলা৭১নিউজ ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

নারী এশিয়া কাপ রাইজিং স্টারসের গ্রুপ পর্বের ম্যাচে থাইল্যান্ডের মেয়েদের বিপক্ষে হারতে হারতে জয়ের মুখ দেখেছে বাংলাদেশ। শেষ ওভারে ফারজানা ইয়াসমিন চার-ছক্কা হাঁকিয়ে বাংলাদেশকে কাঙ্ক্ষিত জয় এনে দেন। 

ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ১০৩ রান করে থাইল্যান্ড। জবাবে ১ বল ও তিন উইকেট হাতে রেখেই জয় পেয়ে যায় বাংলাদেশ নারী দল।

এই জয়ের মাধ্যমে গ্রুপ ‘বি’ থেকে সবার আগে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ। ২ ম্যাচে মেয়েদের সংগ্রহ সর্বোচ্চ ৪ পয়েন্ট। অন্যদিকে সমান ২ করে পয়েন্ট সংগ্রহ করেছে শ্রীলঙ্কা ও থাইল্যান্ড। তাদের মধ্যকার ম্যাচে যে জিতবে, তারাই দ্বিতীয় দল হিসেবে সেরা চারের টিকিট পাবে।

লো-স্কোরিং ম্যাচে রান তাড়া করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। চাপ সামলে উঠতে না উঠতে একের পর এক উইকেট হারাতে থাকে। ইনিংসের মাঝপথে দলকে গুরুত্বপূর্ণ জুটি উপহার দেন দলনেতা ফাহিমা ও লতা মণ্ডল। আর শেষদিকে ফারজানা ইয়াসমিনের সাহসী ব্যাটিংয়ে জয় পেয়ে যায় বাংলাদেশ।

শেষ ৬ ওভারে মাত্র ৩২ রান দরকার ছিল বাংলাদেশের। হাতে উইকেট ছিল পাঁচটি। সেখান থেকে শেষ ওভারে দরকার পড়ে ১২ রানের। মন্থর গতির পিচে যা ছিল প্রায় অসম্ভব। কিন্তু শেষ ওভারের দ্বিতীয় বলে চার ও তৃতীয় বলে ছক্কা হাঁকিয়ে নিজের সামর্থ্যের প্রমাণ দেন ফারজানা।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩০ রান আসে লতা মণ্ডলের ব্যাট থেকে। ২৬ রান করেন শারমিন সুলতানা। আর ২৩ রান করে অপরাজিত থাকেন ফারজানা ইয়াসমিন। ১২ রান করেন ফাহিমা খাতুন। বাকিরা কেউ দশের কোটা পূরণ করতে পারেননি।

এর আগে ম্যাচের শুরুতে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের বোলারদের সামনে সুবিধা করতে পারেননি থাইল্যান্ডের ব্যাটাররা। দলের হয়ে সর্বোচ্চ ৩৪ রান করেন নান্নাপাত কোনছারেনকাই। নাটথাকান ছানথামের ব্যাট থেকে আসে ২৪ রান। এছাড়া কেউই বিশের ঘর স্পর্শ করতে পারেননি।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ দুটি করে উইকেট নেন ফাহিমা খাতুন ও শরিফা খাতুন। একটি করে উইকেট নেন তিনজন বোলার।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com