ঢাকা ০৪:০৮ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ছেলেকে রেলস্টেশনে পৌঁছে দিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় বাবার মৃত্যু

খুলনা মহানগরীর লবণচরা থানা এলাকায় রূপসা সেতুর পশ্চিম পাশের ঢালে সড়ক দুর্ঘটনায় মো. জাহাঙ্গীর আলম (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার সকালে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর আলম পেশায় একজন চাকরিজীবী ছিলেন। তিনি বাগেরহাট জেলার সরুই এলাকার ৩৮ খান জাহান আলী সড়কের বাসিন্দা। তাঁর বাবার নাম জয়নাল আবেদীন।

পারিবারিক সূত্রে জানা যায়, সকালে তিনি তাঁর বড় ছেলেকে খুলনা রেলস্টেশনে পৌঁছে দিয়ে মোটরসাইকেলে করে বাগেরহাটের উদ্দেশ্যে রওনা হন। রূপসা সেতুর পশ্চিম ঢালে পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে তাঁর মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হন এবং অল্প সময়ের মধ্যেই মারা যান।

লবণচরা থানা পুলিশের উপ-পরিদর্শক মো. আমিরুল ইসলাম জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা পুলিশকে খবর দেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

বাংলা৭১নিউজ/এবি

Tag :
জনপ্রিয় সংবাদ

ছেলেকে রেলস্টেশনে পৌঁছে দিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় বাবার মৃত্যু

আপডেট সময় ০২:২০:১৭ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬