মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ইসলামী আন্দোলনের আমির রেজাউল করীমের বাসায় তারেক রহমান আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ ভূমিকার কারণে নির্বাচন প্রশংসিত হয়েছে হামলা-নির্যাতনের প্রতিবাদে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ রাষ্ট্রীয় দায়িত্ব শেষে আবারও তৌহিদ হোসেন ফিরে যাবেন পুরোনো জীবনে বগুড়া-৬ আসন ছেড়ে দিচ্ছেন তারেক রহমান, ইসিতে চিঠি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই শিশুসহ ৫ বাংলাদেশির মৃত্যু নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় নেপালের পররাষ্ট্রমন্ত্রী আসিফ নজরুল কী করেছেন, জানালেন নিজেই প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ নতুন মন্ত্রীদের জন্য ৩৭টি বাসা প্রস্তুত: গণপূর্ত উপদেষ্টা

দুই দেশের সীমান্তবর্তী এলাকায় ইসরায়েলি হামলা, নিহত ৪

বাংলা৭১নিউজ ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

লেবানন-সিরিয়া সীমান্তবর্তী এলাকায় দখলদার ইসরায়েলের বোমা হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে জানানো হয়, ভোরে সীমান্তের কাছাকাছি একটি গাড়িকে লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। 

লেবাননের সরকারি সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজন্সি জানিয়েছে, নিহতদের একজন সিরীয় নাগরিক। তার নাম খালেদ মোহাম্মদ আল-আহমাদ। ইসরায়েলি সামরিক বাহিনী হামলার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, তারা লেবাননে ফিলিস্তিনি ইসলামিক জিহাদের (পিআইজে) সদস্যদের লক্ষ্য করে এই অভিযান চালিয়েছে। তবে তাদের এই দাবির পক্ষে কোনো প্রমাণ প্রকাশ করা হয়নি।

তারা জানিয়েছে, লেবাননের মাজদাল আনজার এলাকায় এ হামলা চালানো হয়েছে। এ ঘটনায় পিআইজের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

পিআইজে হলো অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডভিত্তিক একটি সশস্ত্র সংগঠন, যা গাজায় হামাসের সঙ্গে মিলিতভাবে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে লড়াই করছে। সংগঠনটি লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মিত্র হিসেবেও পরিচিত। 

ইসরায়েল ও হিজবুল্লাহ ২০২৪ সালের নভেম্বরে একটি যুদ্ধবিরতিতে সম্মত হলেও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া ওই চুক্তির পরও ইসরায়েল লেবাননে প্রায় প্রতিদিনই হামলা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে।

বাংলা৭১নিউজ/এসএএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com