ঢাকা ০৩:১৪ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ‘সংযোগ নয়, গুণগত ও অর্থবহ কানেক্টিভিটিই সরকারের প্রধান লক্ষ্য’ Logo গ্রামীণফোনে ১ পয়সা কলরেট ও ৩৬৫ দিন মেয়াদ চালু করার সহজ উপায় Logo দেশজুড়ে বজ্রবৃষ্টির আভাস, অপরিবর্তিত থাকবে তাপমাত্রা Logo নাচের মঞ্চ থেকে যুদ্ধক্ষেত্রে, হিউম্যানয়েড রোবট প্রস্তুত করছে চীন Logo জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে ২ বছর পর ফের বেতনজট Logo লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ১০ Logo প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে গ্রেপ্তার যুবক পাঁচ দিনের রিমান্ডে Logo অন্যের অধিকারকে সম্মান জানালে নিজের অধিকার প্রতিষ্ঠিত হবে : সমাজকল্যাণমন্ত্রী Logo জার্মানি আবার যুদ্ধ চাইছে : রুশ পররাষ্ট্রমন্ত্রী Logo রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের

আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছি : পরিবেশ উপদেষ্টা

সরকারে থেকে নিজেদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছেন বলে জানিয়েছেন তথ্য এবং পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা এসব কথা বলেন। 

সাংবাদিকদের এক এক প্রশ্নের জবাবে রিজওয়ানা হাসান বলেন, ১৮ মাসে সফলতা বলারও কিছু নাই ব্যর্থতা বলারও কিছু নাই। ১৮ মাসেই যদি সবাই সফল আর ব্যর্থ হয় তাহলে একটা দাবি তুলতে হবে।

কোনো নির্বাচিত সরকার ১৮ মাসের ওপরে থাকতে পারবে না তা কি বলা হবে? নির্বাচিত সরকাররা পাঁচ বছর সময় নেয় কেন? একটা কাজ পরিকল্পনা করে শুরু করতেই তো সময় লাগে ছয় সাত মাস, ছোট ছোট কাজ বড় কাজ তো দেড় দুই বছরের আগে বাংলাদেশের যে সিস্টেমটাতে শুরুই সম্ভব না।

পরিবেশ উপদেষ্টা বলেন, আমি আমার সর্বোচ্চটুকু করেছি। সফলতা-ব্যর্থতার খতিয়ান আমি নিজের থেকে দেব না। জনগণ যেভাবে মূল্যায়ন করে সেভাবে মূল্যায়ন করবে। আমরা এসেছিলাম আসলে একটা দুর্যোগপূর্ণ সময়ে, সংকটময় সময়, আমাদেরকে বলা হয়েছিল দায়িত্ব নিতে।

ফলে আমরা দায়িত্ব নিয়েছি, আমরা দায়িত্ব পালন করেছি। দেড় বছর আমাদের মধ্যে অনেকেরই দুইটা মন্ত্রণালয় তিনটা মন্ত্রণালয় সামলাতে হয়েছে। কারণ আমরা একটা আপদকালীন সংকটময় হাল ধরার জন্য হাল ধরেছিলাম। আমরা আমাদের সামর্থ্য মতো চেষ্টা করেছি। 

উপদেষ্টা বলেন, আমরা একটা ডিগ্রী অব স্যাটিসফ্যাকশন নিয়ে যাচ্ছি। যে আমরা বাড়তি কোনো ঝামেলার সৃষ্টি করিনি। আমরা কিছু ঝামেলা, কিছু কাটা দূর করতে পেরেছি। সব তো আর দেড় বছরের সম্ভব না। বাকি কাজগুলো নিশ্চয়ই পরের সরকার করবে এবং আমরা তাদের শুভকামনা করি।

বাংলা৭১নিউজ/এবি

Tag :
জনপ্রিয় সংবাদ

‘সংযোগ নয়, গুণগত ও অর্থবহ কানেক্টিভিটিই সরকারের প্রধান লক্ষ্য’

আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছি : পরিবেশ উপদেষ্টা

আপডেট সময় ০৬:৪৭:২২ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬