মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ইমাম নিয়োগ বিধিমালা ও বেতনকাঠামো নির্ধারণ করবে সরকার: বাণিজ্যমন্ত্রী বিএনপি মানুষের উপকারের রাজনীতি করে : প্রধানমন্ত্রী সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে : অর্থমন্ত্রী আমি জনগণের জন্য অবশ্যই সততার সঙ্গে কিছু করব : ভূমিমন্ত্রী নারীদের অবদান যুক্ত করলে জিডিপি তিনগুণ হয়ে যেত : সিইসি খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানকে চিঠি, মানবাধিকার সুরক্ষায় পদক্ষেপ চায় ৯ সংগঠন তেলের দাম ব্যারেলপ্রতি ১০৫ ডলার ছাড়াল, যুদ্ধের প্রভাবে বাজারে অস্থিরতা গার্ডিয়ানের রিপোর্ট বদলে গেল দৃশ্যপট, যুদ্ধের নিয়ন্ত্রণ ইরানের হাতে! পবিত্র শবে কদর আজ

টানা চতুর্থ রাতে পাক-ভারত সীমান্তে গোলাগুলি

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ৫৬ বার পড়া হয়েছে

ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে নিয়ন্ত্রণরেখায় আবারো গোলাগুলির ঘটনা ঘটেছে।  কাশ্মীর হামলার পর এ নিয়ে পরপর চতুর্থ রাতে দুই প্রতিবেশী দেশের সেনাদের মধ্যে গুলি বিনিময় হলো।

সোমবার (২৮ এপ্রিল) সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এক বিবৃতিতে ভারতের সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, রোববার রাতে পাকিস্তান সেনাবাহিনী কুপওয়ারা এবং পুঞ্চ জেলায় অবস্থিত নিয়ন্ত্রণরেখায় গুলিবর্ষণ করে। এরপর আমাদের সেনারাও দ্রুত ও কার্যকর জবাব দেয়।

 ভারতীয় সেনাবাহিনীর দাবি, পাকিস্তানি সেনারা বিনা উসকানিতে গুলি ছোঁড়ে। জবাবে পাল্টা গুলি ছোঁড়ে ভারতীয় সেনারাও। পহেলগাঁওয়ে ভয়াবহ হামলার পর এ নিয়ে টানা চতুর্থ রাতে নিয়ন্ত্রণরেখায় গোলাগুলি হলো।

এনডিটিভি বলছে, গত সপ্তাহে দুই দেশের মধ্যে উত্তেজনার বাড়ার পর পুঞ্চ সীমান্তে এই প্রথম দুই পক্ষের গুলি বিনিময় হলো। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওতে বন্দুক হামলায় ২৬ জন নিহত হয়েছেন। ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর কাশ্মিরে এটিই সবচেয়ে বড় হামলা। প্রায় এক  সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও প্রকৃত দোষীদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। অবশ্য সন্দেহভাজন শতাধিক সন্ত্রাসীকে আটক করা হয়েছে।

এদিকে এই হামলার জেরে ভারত-পাকিস্তানের সম্পর্ক তলানিতে ঠেকেছে। দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিত করেছে ভারত। জবাবে সিমলা চুক্তি স্থগিত ও ভারতীয় বিমানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধের ঘোষণা দেয় পাকিস্তান।

তাছাড়া, হামলার পরে দুই দেশই ৪৮ ঘণ্টার মধ্যে প্রতিবেশী দেশের নাগরিকদের ভিসা বাতিল করে ফিরে যাওয়ার নির্দেশ দেয়।

বাংলা৭১নিউজ/এআরকে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com