বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৫:০৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
‘নির্বাচন করব, কোন দল থেকে করব পরে জানানো হবে’ সংস্কারের অগ্রগতি রক্ষা করে এগিয়ে যেতে হবে: আসিফ নজরুল ভালো চর্চা বাড়াতে হবে, ভোগান্তি কমাতে হবে: অর্থ উপদেষ্টা ১২৫ আসনে প্রার্থী ঘোষণা করলো এনসিপি জলবায়ু অর্থায়ন হতে হবে ন্যায্য, জনগণকেন্দ্রিক ও সক্ষমতা-ভিত্তিক ভারত হাসিনাকে ফেরত না দিলে কিছুই করার নেই : পররাষ্ট্র উপদেষ্টা আগামী নির্বাচনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে হবে : প্রধান উপদেষ্টা শিগগিরই নরসিংদীর পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথবাহিনী নামবে: স্বরাষ্ট্র উপদেষ্টা মা-মেয়ের সুরতহাল প্রতিবেদনে উঠে এলো লোমহর্ষক তথ্য মানবাধিকারকে বিশ্বাসের একটি অংশ হিসেবে প্রচার করা উচিত: প্রধান উপদেষ্টা

নির্ধারিত সময়ের মধ্যে বোরো ধান কাটা সম্পন্ন হবে : কৃষি উপদেষ্টা

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ৮১ বার পড়া হয়েছে

কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশে এবার বোরো ধানের ফলন সন্তোষজনক। নির্ধারিত সময়ের মধ্যেই বোরো ধান কাটা সম্পন্ন হবে।

শনিবার (২৬ এপ্রিল) মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার আড়িয়াল বিলে ধান কাটা ও মাড়াই পরিদর্শন শেষে কৃষকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

এ সময় উপদেষ্টা কৃষকদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং সেগুলো সমাধানের আশ্বাস দেন।

কৃষি উপদেষ্টা বলেন, আড়িয়াল বিল প্রাকৃতিক বৈচিত্র্যসম্পন্ন এলাকা। তাই এখানকার জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় সবাইকে সচেষ্ট থাকতে হবে। আড়িয়াল বিল ও সংলগ্ন অঞ্চলের পানি নিষ্কাশন ও ফসল পরিবহনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

আড়িয়াল বিলে বিমান বন্দর নির্মাণ প্রতিরোধে আন্দোলনকারী কৃষকদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের অনুরোধ করলে উপদেষ্টা তাদের মামলা প্রত্যাহারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। এ সময় অবৈধ মাটি ব্যবসা বন্ধে টহল চৌকি স্থাপনে কৃষকরা অনুরোধ করলে উপদেষ্টা জরুরি ভিত্তিতে টহল চৌকি স্থাপনে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

মতবিনিময়ে উপস্থিত ছিলেন শিল্প, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। তিনি বলেন, আড়িয়াল বিলের পরিবেশ রক্ষায় এলাকাবাসী সহযোগিতা করবেন। মুন্সিগঞ্জের উন্নয়নের জন্য প্রকল্প নেওয়া হয়েছে। প্রকল্পের কাজ যেন যথাযথভাবে হয়, দেশে যেন খাদ্যের অভাব না হয় এবং খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়, সে লক্ষ্যে কাজ করছে সরকার।

এ সময় কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান ও জেলার উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com