বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
১০ মিনিটের ব্যবধানে ২ গোল করে ইংল্যান্ডকে জেতালেন কেইন জ্বালানি খাতে সহায়তা বাড়াচ্ছে জাপান, নৌবাহিনী পাচ্ছে ৫ প্যাট্রোল বোট রেমিট্যান্সে ইতিহাস গড়ল বাংলাদেশ রাত পোহালেই এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে পৌনে ১৩ লাখ শিক্ষার্থী ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ১৬৩ রাজধানী ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতি কতটা, জানলেন প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃত্যুহার কমানো সম্ভব : জুবাইদা রহমান সংবিধান সংস্কারে সুযোগ না পেলে জনগণের ম্যান্ডেট বাস্তবায়নের আন্দোলন চলবে সন্ত্রাসবাদকে কখনোই যৌক্তিক বলা যেতে পারে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেল বাংলাদেশ

বাংলা৭১নিউজ ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ৯৪ বার পড়া হয়েছে

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে টানা পাঁচ জয় তুলে আগেই মূলপর্বে এক পা দিয়ে রেখেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। এবার সুপার সিক্সের ম্যাচে নেদারল্যান্ডসের কাছে যুক্তরাষ্ট্রের হারের পর বিশ্বকাপে খেলা নিশ্চিত হলো বাংলাদেশের। সুপার সিক্সের দুই ম্যাচ হাতে রেখেই বিশ্বকাপের টিকিট পেল টাইগ্রেসরা।

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে আজ আগে ব্যাটিং করে যুক্তরাষ্ট্র ৭ উইকেটে ১২৯ রান করে। জবাবে নেদারল্যান্ডস ১২ ওভারে ২ উইকেট হারিয়ে ৯০ রান করলে খেলা বন্ধ হয়ে যায়। এরপর মাঠে বৃষ্টি আর গড়ায় না, ফলে ডি এল মেথডে নেদারল্যান্ডস ২১ রানে জয়ী ঘোষণা করা হয়।

এই জয়ের ফলে নেদারল্যান্ডসও মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। তাদের সমান ৬ পয়েন্ট থাকার কারণে বাংলাদেশের বিশ্বকাপ নিশ্চিত হয়েছে।

বিশ্বকাপের বাছাই পর্ব থেকে বাকি দুই দল হিসেবে বিশ্বকাপে যাওয়ার দৌড়ে এগিয়ে রয়েছে স্কটল্যান্ড ও আয়ারল্যান্ড। অপরদিকে এখন পর্যন্ত কোনো পয়েন্ট না পাওয়া যুক্তরাষ্ট্র ও থাইল্যান্ডের সম্ভাবনা প্রায় শেষ বলে মনে করা হচ্ছে।

আগামী জুন-জুলাইয়ে ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত হবে এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ।

বাংলা৭১নিউজ/একেএম

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com