ঢাকা ০৬:০০ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাংলাদেশ-জার্মানি সম্পর্ক আরো গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ দুই দেশ Logo জামায়াত এমপির জামাতাসহ তিনজন কারাগারে, রিমান্ডে ৩ Logo রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন Logo গুজরাটে ‘পবিত্রকরণ রিচুয়াল’-এর নামে নারীকে দলবদ্ধ ধর্ষণ, ভিডিও ছড়াল সোশ্যাল মিডিয়ায় Logo ৭ দিনেই ডেঙ্গু কেড়ে নিল ৪৪ প্রাণ Logo বিস্ফোরক এক সেঞ্চুরিতে ১৮ ধাপ ওপরে শ্রেয়াস আইয়ার Logo পুত্রবধূর বিরুদ্ধে বালতির আঘাতে শাশুড়ির হত্যার অভিযোগ Logo ইরান যুদ্ধে ৮১ ফাইটার, ড্রোন ও হেলিকপ্টার হারিয়েছে যুক্তরাষ্ট্র Logo পথশিশু ও ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার: ডা. জাহিদ Logo মতপার্থক্য, গঠনমূলক সমালোচনা এবং শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি

ফ্যাসিবাদের দোসররা এখনো অবৈধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে: শামা ওবায়েদ

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, ফ্যাসিবাদের দোসররা সাধারণ মানুষের ক্ষতি করতে এখনো অবৈধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। বুঝতে হবে ফ্যাসিবাদের দোসররা এখনো আছে। এখনো শুনি এরা কুমার নদের বালু উত্তোলনের সঙ্গে জড়িত। বিএনপি নেতাদের সঙ্গে খাতির করে আবার কুমার নদের বালু উত্তোলনের মতো অবৈধ কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার পাঁয়তারা করছে।

শনিবার (২৬ এপ্রিল) দুপুরে ফরিদপুরের সালথা উপজেলার ঘট্টি ইউনিয়নের বড়খারদিয়া বাজারে কুমার নদ রক্ষায় আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফরিদপুরের ওপর দিয়ে বয়ে যাওয়া কুমার নদ থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলনের প্রতিবাদে স্থানীয় জনসাধারণের আয়োজনে এ সমাবেশের আয়োজন করা হয়।

শামা ওবায়েদ বলেন, গত ১৫ বছর সারাদেশে উন্নয়নের নামে দুর্নীতি হয়েছে। মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি, হাজার হাজার কোটি টাকা পাচার, ব্যাংক লুট হয়েছে। সাধারণ শ্রমিক, ছোট চাকরিজীবী, ক্ষুদ্র ব্যবসায়ীদের পকেট খালি করে বাড়ি-গাড়ি শূন্য করে শেখ হাসিনা ও তার দোসররা লুটপাট করেছে। আর আমরা ১৫ বছর হামলা-মামলা, নির্যাতন সহ্য করেছি।

সালথা উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদারের সভাপতিত্বে সমাবেশে সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনিসুর রহমান বালী, নগরকান্দা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সহকারী অ্যার্টনি জেনারেল জুয়েল মুন্সি সুমন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, জাহিদুর রহমান জাহিদ প্রমুখ। সমাবেশ সঞ্চালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল বাশার আজাদ।

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :

বাংলাদেশ-জার্মানি সম্পর্ক আরো গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ দুই দেশ

ফ্যাসিবাদের দোসররা এখনো অবৈধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে: শামা ওবায়েদ

আপডেট সময় ০৫:১৫:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫