ঢাকা ০৬:২৬ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিজয় ও শোকের আবহে ডিসেম্বরজুড়ে মাঠে থাকবে বিএনপি Logo নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ Logo ২০২৮ সালের মধ্যে বর্জ্য থেকে ৪২.৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে: ডিএনসিসি প্রশাসক Logo ‘জীবিত ফিরতে পারব কি না জানি না’, চিকিৎসা চেয়ে ইমরান খানের চিঠি Logo খেলাপি ঋণ বেড়ে ৫ লাখ ৯৭ হাজার কোটি টাকা Logo ২২ হাজার গ্রাহকের ৮৪ কোটি টাকার বেশি বিমা দাবি পরিশোধ Logo জামানতবিহীন ঋণ বাড়াতে কাজ করবে সরকার: বাণিজ্যমন্ত্রী Logo মওলানা ভাসানী ছিলেন বঞ্চিত মানুষের অধিকার আদায়ে উচ্চকিত কণ্ঠ Logo টেস্ট লিখে ডায়াগনস্টিক সেন্টার থেকে চিকিৎসকদের কমিশন বছরে ১৮৬১ কোটি টাকা Logo স্পিকারের সঙ্গে মানবাধিকার বিষয়ক ককাস ও জাতিসংঘের মিশন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

সাভারে বাসায় আগুন, দুই জাবি ছাত্রসহ দগ্ধ ৪

সাভারের ইসলামনগর এলাকায় একটি বাসায় ভয়াবহ অগ্নিকাণ্ডে জাবির দুই শিক্ষার্থীসহ চারজন দগ্ধ হয়েছেন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকায় ওই ভবনের দোতলায় এই দুর্ঘটনা ঘটে। আকস্মিক এই অগ্নিকাণ্ডে দগ্ধদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

দগ্ধ শিক্ষার্থীরা হলেন- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী মো. সাইফুল ইসলাম রনি এবং তার বন্ধু হাসিনুর। এছাড়া ঘটনাস্থলে উপস্থিত আব্দুস সোবহান রায় ও রাহাত নামের আরও দুইজন গুরুতর আহত হন।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনটির দোতলায় হঠাৎ বিকট শব্দে আগুন ধরে যায়। আগুনের তীব্রতায় ঘটনাস্থলে থাকা চারজনই আগুনের লেলিহান শিখায় আটকা পড়েন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করেন। আশঙ্কাজনক অবস্থায় রনি ও হাসিনুরকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। অন্য দুই আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য সাভারের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ আনে। ততক্ষণে পুড়ে যায় বাসার অধিকাংশ মালামাল।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুবেল হাওলাদার বলেন, বার্ন ইনস্টিটিউটে ভর্তি হওয়া দগ্ধদের খোঁজখবর নেওয়া হচ্ছে। এটি নিছক দুর্ঘটনা নাকি পরিকল্পিত, সেটাও খতিয়ে দেখছে পুলিশ।

বাংলা৭১নিউজ/এবি

Tag :
জনপ্রিয় সংবাদ

বিজয় ও শোকের আবহে ডিসেম্বরজুড়ে মাঠে থাকবে বিএনপি

সাভারে বাসায় আগুন, দুই জাবি ছাত্রসহ দগ্ধ ৪

আপডেট সময় ১১:৫০:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬