শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী ‘সম্মিলিত উদ্যোগে টেকসই অঙ্গদান ও কিডনি প্রতিস্থাপন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব’ করিডরে বাংলাদেশ যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পণ্য পৌঁছানো যাবে : বাণিজ্যমন্ত্রী ‘বাংলাদেশ ফার্স্ট’, যা কিছু অর্জন তা দেশের মানুষের : সংসদে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর পররাষ্ট্রনীতির মানদণ্ড নিশ্চিত করেছে দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা সংকট সমাধানে চীন ইতিবাচক ইঙ্গিত দিয়েছে : মির্জা ফখরুল চুক্তি হতে হবে সমতার ভিত্তিতে, সংসদকে পাশ কাটিয়ে কিছু নয় প্রধানমন্ত্রীর মালয়েশিয়া এবং চীন সফরের জন্য সংসদে ধন্যবাদ প্রস্তাব

জনগণ দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে ব্যালট বিপ্লব ঘটাবে: জামায়াত আমির

বাগেরহাট, প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ১৫২ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের জনগণ দুর্নীতি ও চাঁদাবাজিকে লাল কার্ড দেখিয়ে ব্যালট বিপ্লব ঘটাবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘১২ তারিখে প্রথম ভোট হবে ‘হ্যাঁ’-এর পক্ষে।’

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় বাগেরহাট শহরতলীর খানজাহান আলী দরগা মাঠে নির্বাচনি জনসভায়  এসব কথা বলেন জামায়াতে আমির।

তিনি বলেন, ‘কোনো ধরনের চাঁদাবাজ, টেন্ডারবাজ, মামলাবাজকে আমরা বাগেরহাটে প্রশ্রয় দেব না। দেশে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া এবং আধিপত্যবাদী রাজনীতির অবসান ঘটানোর জন্য যেমন ৫ আগস্ট বিপ্লব হয়েছিল, তেমনি ১২ ফেব্রুয়ারি আরও একটি ঐতিহাসিক বিপ্লব হবে।’

ডা. শফিকুর রহমান বলেন, ‘আগামী নির্বাচনে ১১ দলের ২২টি হাত একত্র হয়েছে। অর্থাৎ বাংলাদেশের আপামর জনগণ একত্র হয়েছে। এই ঐক্যবদ্ধ বাংলাদেশ দুর্নীতিবাজ, দখলবাজ, চাঁদাবাজ, টেন্ডারবাজ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে লাল কার্ড দেখাবে। গণভোটে হ্যাঁ ভোট জিতলে বাংলাদেশ জিতবে, আর না ভোট জিতলে বাংলাদেশ হেরে যাবে।’

নির্বাচনি প্রচারণা প্রসঙ্গে জামায়াতের আমির অভিযোগ করে বলেন, ‘নির্বাচনকে সামনে রেখে কিছু দল আমাদের মা-বোনদের প্রচারণায় বাধা দিচ্ছে, তাদের সঙ্গে অমানবিক ও অভদ্র আচরণ করছে। আমাদের কাছে জীবনের চেয়েও মা-বোনদের সম্মান বেশি দামি। এভাবে আমাদের ধৈর্যের পরীক্ষা নেবেন না। বেয়াদবি করলে আগুনের ফুলকি দেখা যাবে।’

যুবসমাজের উদ্দেশে তিনি বলেন, ‘আজকের যুবসমাজ আর সেই পুরনো বস্তাপচা ও ফ্যাসিবাদী রাজনীতি দেখতে চায় না। আবু সাঈদ বুক পেতে গুলি নিয়েছিল, কিন্তু মাথা নত করেনি। এ দেশের যুবকদের ভয় দেখিয়ে লাভ নেই।’

জামায়াত আমির আরও বলেন, ‘আমরা যুবসমাজের হাতে বেকার ভাতা তুলে দিতে চাই না, সম্মানের কাজ তুলে দিতে চাই। প্রশিক্ষণের মাধ্যমে যুবকদের দেশ গড়ার কারিগর হিসেবে গড়ে তুলতে চাই।’

নারীদের অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, ‘মা-বোনেরা জামায়াতে ইসলামিকে নিরাপদ মনে করছেন বলেই আমাদের ভোট দিতে আগ্রহী হচ্ছেন। সারাদেশে দুর্নীতির আখড়া গড়ে উঠেছে। বাংলাদেশকে দুর্নীতির সমুদ্রে ডুবিয়ে দেওয়া হয়েছে। আমরা দেশকে সেই সমুদ্র থেকে তুলে আনতে চাই।’

ক্ষমতায় গেলে নিজেদের অবস্থান পরিষ্কার করে আমির বলেন, ‘আমরা দেশ পরিচালনার সুযোগ পেলে দেশের মালিক সাজতে যাব না, আমরা হবো দেশের সেবক। আমাদের কোনো জনপ্রতিনিধির সম্পদ পাহাড় বানাতে দেব না। প্রতিবছর তাদের ও তাদের স্বজনদের সম্পদের হিসাব প্রকাশ করতে হবে।’

ডা. শফিকুর রহমান তার বক্তব্যে এক পর্যায়ে বাগেরহাটের চারটি আসনের জামায়াতে ইসলামীর মনোনিত চারজন প্রার্থীর হাতে দাড়িপাল্লা তুলে দিয়ে পরিচয় করিয়ে দেন।

জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে আয়োজিত জনসভায় স্থানীয় ও আমন্ত্রিত অতিথিরা বক্তব্য দেন।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com