ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফোনের চার্জিং পোর্টে পানি ঢুকলে যে ভুলগুলো করবেন না Logo জাতিসংঘের ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo দোকানেও যাওয়া যাবে না, ইরানিদের ওপর যুক্তরাষ্ট্রের কঠোর বিধিনিষেধ Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম পদক নিশ্চিত করলেন উশুকা জিন্নাত Logo ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৭২ Logo দাম বাড়ানোর পরও প্রতি লিটার ডিজেলে লোকসান দিতে হবে ৭০ টাকা : রিজভী Logo ‘জাতিসংঘের ওপরে আস্থা নেই’, নিউইয়র্কে পৌঁছে বললেন আরাঘচি Logo পাম্পে লাইন-রাস্তায় জট, জ্বালানির দামে নাকাল নগরজীবন Logo বহুপক্ষীয় উদ্যোগ ছাড়া বিশ্বশান্তি প্রতিষ্ঠা সম্ভব নয় : সিপিবি সভাপতি Logo আইজিপির সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

একটি দল ভাবছে দেশটা তাদের হয়ে গেছে : মির্জা আব্বাস

ঢাকা-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আজকে একটি দল ভাবছে দেশটা তাদের হয়ে গেছে। কেউ কেউ বলে বিএনপিকে একটি সিটও দেওয়া হবে না। আমি প্রশ্ন করতে চাই… তোমরা সিট দেওয়ার কে? দেশ কী তোমরা ইজারা নিয়েছো নাকি? সিট দেওয়ার মালিক আল্লাহ।

সোমবার রাজধানীতে বাংলাদেশ টেলিযোগাযোগ শ্রমিক-কর্মচারী ইউনিয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণা, গণসংযোগ ও পথসভায় তিনি এ কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, ইলেকশন ইঞ্জিনিয়ারিং ও ভোট কারচুপি ছাড়া আমরা নির্বাচন করতে চাই। যার ভোট যাকে খুশি তাকে দেবেন আমরা এই নীতিতে বিশ্বাসী। 

আয়-রোজগারের খোঁজ-খবর নেওয়ার চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি বলেন, জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) গিয়ে খোঁজ-খবর নেন। আমার আয় দেখে মাথা ঘুরে পড়ে যাইয়েন না, কখনো চুরি করিনি আবার ডাকাতিও করিনি।

তিনি বলেন, সবাই যদি একসাথে কাজ করেন তাহলে আসন্ন জাতীয় নির্বাচনে আমার জয়লাভ করতে কোনো সমস্যা হবে না।

এই বিএনপি নেতা বলেন, কয়েকজন লোক সকালে ঘুম থেকে উঠেই আমাকে নিয়ে বদনাম শুরু করেন। রাজপথে আওয়ামী লীগের সাথে যুদ্ধ করেছি, এ দেশের গণতন্ত্র নিয়ে কথা বলেছি, ভোট নিয়ে কথা বলেছি। আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আজ এ জায়গায় এসেছি। কিন্তু কিছু ছেলেপেলে বলে তারাই সব করেছে- যেই ক্ষমতায় আসুক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। তা না হলে এ দেশের উন্নয়ন সম্ভব না।

মির্জা আব্বাস বলেন, ভোট আদায়ের জন্য যেমন যুদ্ধ হয়েছে, ঠিক ভোট দেওয়ার জন্য আরেকটা যুদ্ধ করতে হবে। ভোট ইঞ্জিনিয়ারিং যারা করছেন তাদের একটা পরিকল্পনা আছে, তা না হলে তারা কীভাবে বলে বিএনপিকে একটি সিট দেওয়া হবে না। সব ষড়যন্ত্র রুখে দিয়ে ভোট প্রয়োগ করতে হবে। সরকারের মধ্যে একটি চক্র রয়ে গেছে বলেও অভিযোগ করেন তিনি।

বাংলা৭১নিউজ/এনএস

Tag :

ফোনের চার্জিং পোর্টে পানি ঢুকলে যে ভুলগুলো করবেন না

একটি দল ভাবছে দেশটা তাদের হয়ে গেছে : মির্জা আব্বাস

আপডেট সময় ০৬:৪৩:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬