ঢাকা ০১:২১ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পোশাক কারখানায় সবুজ প্রযুক্তি ব্যবহারের তাগিদ Logo নতুন পে-স্কেল চূড়ান্ত, যেকোনো সময় ঘোষণা: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব Logo প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে অনুকূল পরিবেশ চায় ঢাকা Logo কলকাতার রাজপথে জয়া আহসান, মিশ্র প্রতিক্রিয়া Logo নারায়ণগঞ্জে নির্মীয়মাণ ভবন থেকে পুলিশের লুট হওয়া পিস্তল উদ্ধার Logo জনগণের জীবনমানের উন্নয়নই সরকারের লক্ষ্য : প্রধানমন্ত্রী Logo এমপিদের স্বাধীনভাবে ভোটের সুযোগ দিতে ৭০ অনুচ্ছেদ সংশোধন করতে হবে Logo গাইবান্ধায় দ্বিগুন দামে চারা কিনে ধান রোপন করছে ক্ষতিগ্রস্ত কৃষকেরা Logo প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীর হোটেল বলে পর্যটককে হুমকি সী-গালের ম্যানেজার গ্রেপ্তার Logo ‘টক্সিক’-এর ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে বিতর্ক, যশ বললেন ‘অশালীন কিছু নেই’

ফের এনআইডি সংশোধন কার্যক্রম শুরু

ভোটের কারণে স্থগিত থাকা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন কার্যক্রম ফের শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে এখন জন্ম তারিখ সংশোধন করতে আসতে হবে নির্বাচন কমিশনের এনআইডি অনুবিভাগে। এক্ষেত্রে মাঠ পর্যায়ে নামসহ অন্যান্য তথ্য সংশোধন হলেও বয়স আর মাঠ পর্যায়ে সংশোধন হবে না।

রোববার (২৫ জানুয়ারি) এনআইডি মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুসারে আজ ২৫ জানুয়ারি থেকে মাঠ পর্যায়ের কর্মকর্তাগণের একাউন্টে সংশোধনের আবেদন নিষ্পত্তি করার ক্ষমতা প্রদান করা হয়েছে। গত ২৪ ডিসেম্বর জারিকৃত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর অনুসারে জন্ম তারিখ এবং জন্ম তারিখসহ অন্যান্য তথ্য সংশোধন সংক্রান্ত আবেদনসমূহ ঘ ক্যাটাগরি হিসেবে নিষ্পত্তি করতে হবে।

তিনি আরও জানান, ক্যাটাগরি করার সময় জন্ম তারিখ সংক্রান্ত আবেদনসমূহ ঘ ক্যাটাগরিতে এসাইন করতে হবে। এছাড়া খ, খ১ হতে বাতিলকৃত আবেদনসমূহ গ১ হিসেবে ক্যাটাগরিভূক্ত করতে হবে। যা অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা কর্তৃক নিষ্পত্তি করতে হবে।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

পোশাক কারখানায় সবুজ প্রযুক্তি ব্যবহারের তাগিদ

ফের এনআইডি সংশোধন কার্যক্রম শুরু

আপডেট সময় ০৯:১১:৫২ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬