ঢাকা ০৩:৩১ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo লালপুরে সড়কে অপরিকল্পিত বাজার, ভোগান্তিতে মানুষ Logo চট্টগ্রামে মাঠে গড়াচ্ছে চার দলের টি-টোয়েন্টি টুর্নামেন্ট Logo শরীরচর্চার পর আরামের পোশাকে ‘রিকভারি টি’ আনল টুরাগ অ্যাক্টিভ Logo সেরেনার কীর্তি ছুঁয়ে হ্যাটট্রিকের পথে সাবালেঙ্কা Logo ফোন পকেটে রাখার সঠিক নিয়ম জানেন না বেশিরভাগ মানুষ Logo ‘সংযোগ নয়, গুণগত ও অর্থবহ কানেক্টিভিটিই সরকারের প্রধান লক্ষ্য’ Logo গ্রামীণফোনে ১ পয়সা কলরেট ও ৩৬৫ দিন মেয়াদ চালু করার সহজ উপায় Logo দেশজুড়ে বজ্রবৃষ্টির আভাস, অপরিবর্তিত থাকবে তাপমাত্রা Logo নাচের মঞ্চ থেকে যুদ্ধক্ষেত্রে, হিউম্যানয়েড রোবট প্রস্তুত করছে চীন Logo জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে ২ বছর পর ফের বেতনজট

সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামানের পরিবারের সম্পদ ক্রোকের নির্দেশ

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়া ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ২২ কোটি ৬৫ লাখ টাকার স্থাবর সম্পদ ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত।

৩৬টি দলিলে থাকা ফরিদপুর, নারায়ণগঞ্জ ও ঢাকাসহ বিভিন্ন এলাকার এসব জমি ও প্লট এখন থেকে আদালতের নিয়ন্ত্রণে থাকবে।

রবিবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন। 

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

দুদকের আবেদন থেকে জানা যায়, আছাদুজ্জামান মিয়া, তার পরিবার ও আত্মীয়-স্বজনদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে।

এরই মধ্যে অনুসন্ধানী টিম বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছে যে, তারা এসব সম্পদ অন্যত্র সরিয়ে নেওয়া বা বেহাত করার চেষ্টা করছেন। এ অবস্থায় অভিযোগের সুষ্ঠু তদন্তের স্বার্থে সম্পদগুলো অবিলম্বে ক্রোক করা প্রয়োজন।

বাংলা৭১নিউজ/এনএস

Tag :
জনপ্রিয় সংবাদ

লালপুরে সড়কে অপরিকল্পিত বাজার, ভোগান্তিতে মানুষ

সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামানের পরিবারের সম্পদ ক্রোকের নির্দেশ

আপডেট সময় ০৬:৪৬:৩১ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬