শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:০২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের জন্য সুখবর হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী ‘সম্মিলিত উদ্যোগে টেকসই অঙ্গদান ও কিডনি প্রতিস্থাপন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব’ করিডরে বাংলাদেশ যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পণ্য পৌঁছানো যাবে : বাণিজ্যমন্ত্রী ‘বাংলাদেশ ফার্স্ট’, যা কিছু অর্জন তা দেশের মানুষের : সংসদে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর পররাষ্ট্রনীতির মানদণ্ড নিশ্চিত করেছে দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা সংকট সমাধানে চীন ইতিবাচক ইঙ্গিত দিয়েছে : মির্জা ফখরুল

মায়ের কোল থেকে শিশুকে ছিনিয়ে কুয়ায় ফেলে দিলো বানর

বাংলা৭১নিউজ,ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে

মায়ের কোল থেকে ২০ দিনের মেয়েশিশুকে ছিনিয়ে নিয়ে বাড়ির পাশের কুয়ায় ফেলে পালিয়ে যায় একটি বানর। তবে গ্রামবাসীদের তৎপরতায় প্রাণে বেঁচে যায় শিশুটি।

গত বুধবার ভারতের ছত্তীসগঢ়ের জঞ্জগীর-চম্পা জেলার সেভনি গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, মেয়েকে কোলে নিয়ে রোদ পোহাতে বাড়ির উঠানে বসেছিলেন মা সুনীতা রাঠৌর। তখনই বানরের উৎপাত শুরু হয় এলাকায়। মুহূর্তের মধ্যে সুনীতার কোল থেকে মেয়েকে ছিনিয়ে নিয়ে বাড়ির ছাদে লাফিয়ে উঠে পড়ে একটি বানর। পরে সুনীতার কান্না শুনে গ্রামবাসীরা এসে শিশুটিকে উদ্ধার করার জন্য বানরের দলকে সেখান থেকে তাড়াতে শুরু করেন। সেই আওয়াজে ভয় পেয়ে শিশুটিকে একটি কুয়ায় ছুড়ে ফেলে দেয় বানরটি। তার পর সেখান থেকে দলবল নিয়ে পালিয়ে যায়। তবে সঙ্গে সঙ্গে কুয়া থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। তবে সৌভাগ্যক্রমে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন রাজেশ্বরী রাঠৌর নামে স্বাস্থ্যকেন্দ্রের এক নার্স। বিপদ বুঝে সঙ্গে সঙ্গে তিনি শিশুটিকে সিপিআর দিতে শুরু করেন। পরে জ্ঞান ফিরলে তাকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর সেখান থেকে এক বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি করানো হলে চিকিৎসকরা স্বাস্থ্যপরীক্ষা করে জানান, শিশুটি সম্পূর্ণ সুস্থ রয়েছে।

শিশুটির বাবা অরবিন্দের জানান, তার ছোট্ট শিশুটি ভাগ্যের জোরে প্রাণ ফিরে পেয়েছে। ডায়াপার পরে থাকার কারণে কুয়ার জলে সে ভেসে ছিল।

বাংলা৭১নিউজ/এএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com