সোমবার, ২৯ জুন ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সংসদে বিরোধী দলের ওয়াকআউট অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী  ফের বিপৎসীমার ওপরে তিস্তার পানি, বন্যার শঙ্কা ব্রাহ্মণবাড়িয়ায় সুদের টাকা নিয়ে গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১, আহত ৩০ মিয়ানমার সীমান্তের ভূমিকম্পে কাঁপল চট্টগ্রাম অঞ্চল দরিদ্রদের জন্য এক লাখ ফ্ল্যাট বানাবে সরকার নতুন অর্থবছরই তিস্তা মহাপরিকল্পনার স্টাডি শেষ করে বাস্তবায়ন শুরু ইউরোপজুড়ে রেকর্ড ভাঙা তাপপ্রবাহ, ফ্রান্সে ১ হাজার মানুষের মৃত্যু প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে শিক্ষার্থীদের মধ্যাহ্নভোজ প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে জলবায়ু প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা: আরেক আসামি গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি:
  • আপডেট সময় শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ১১৭ বার পড়া হয়েছে

চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরে র‍্যাব কর্মকর্তা হত্যা মামলার আরেক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় এখন পর্যন্ত চারজনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় অভিযান চালিয়ে কালা বাচ্চু ওরফে কালু নামে ওই আসামিকে গ্রেফতার করা হয়। র‍্যাব সদস্য হত্যা মামলার ১৯ নম্বর আসামি তিনি।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

‎পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জঙ্গল সলিমপুরের ১নং সমাজে কালুর অবস্থানের খবর পেয়ে অভিযান চালানো হয়। এসময় কালু পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে তাকে গ্রেফতার করা হয়।

‎ওসি মাহিনুল ইসলাম আরও জানান, জঙ্গল সলিমপুরে অভিযানকালে সন্ত্রাসী হামলায় র‍্যাবের উপসহকারী পরিচালক মো. মোতালেব হোসেন ভূঁইয়া নিহতের ঘটনায় র‍্যাবের এক উপসহকারী পরিচালক বাদী হয়ে হত্যা মামলা করেন। মামলায় মো. ইয়াসিন ও নুরুল হক ভান্ডারীসহ ২৯ জনকে আসামি করা হয়।

বাংলা৭১নিউজ/এমএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com