ঢাকা ০১:২১ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পোশাক কারখানায় সবুজ প্রযুক্তি ব্যবহারের তাগিদ Logo নতুন পে-স্কেল চূড়ান্ত, যেকোনো সময় ঘোষণা: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব Logo প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে অনুকূল পরিবেশ চায় ঢাকা Logo কলকাতার রাজপথে জয়া আহসান, মিশ্র প্রতিক্রিয়া Logo নারায়ণগঞ্জে নির্মীয়মাণ ভবন থেকে পুলিশের লুট হওয়া পিস্তল উদ্ধার Logo জনগণের জীবনমানের উন্নয়নই সরকারের লক্ষ্য : প্রধানমন্ত্রী Logo এমপিদের স্বাধীনভাবে ভোটের সুযোগ দিতে ৭০ অনুচ্ছেদ সংশোধন করতে হবে Logo গাইবান্ধায় দ্বিগুন দামে চারা কিনে ধান রোপন করছে ক্ষতিগ্রস্ত কৃষকেরা Logo প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীর হোটেল বলে পর্যটককে হুমকি সী-গালের ম্যানেজার গ্রেপ্তার Logo ‘টক্সিক’-এর ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে বিতর্ক, যশ বললেন ‘অশালীন কিছু নেই’

পুলিশের ইউনিট প্রধানদের জন্য কড়া নির্দেশনা

পুলিশ সদর দপ্তরের পূর্বানুমতি ছাড়া কোনো ইউনিট প্রধানের কর্মস্থল ত্যাগকে ‘শৃঙ্খলাবহির্ভূত’ কাজ হিসেবে উল্লেখ করে এ বিষয়ে কড়াকড়ি নির্দেশনা দেওয়া হয়েছে।

সম্প্রতি পুলিশ সদর দপ্তরের পার্সোনাল ম্যানেজমেন্ট-১ শাখার অতিরিক্ত ডিআইজি খন্দকার শামিমা ইয়াছমিনের স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা জারি করা হয়।

চিঠিতে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, কিছু ইউনিট প্রধান পুলিশ সদর দপ্তরের পূর্বানুমতি ছাড়াই কর্মস্থল ত্যাগ করছেন। বিষয়টি পুলিশ বাহিনীর শৃঙ্খলা পরিপন্থি বলে উল্লেখ করা হয়েছে।

এ অবস্থায় ছুটি গ্রহণ বা অন্য কোনো উদ্দেশ্যে কর্মস্থল ত্যাগের আগে ইউনিট প্রধানদের অবশ্যই পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) পূর্বানুমতি নিতে হবে বলে নির্দেশনায় জানানো হয়েছে।

পুলিশ সদর দপ্তর সূত্র জানিয়েছে, বাহিনীর শৃঙ্খলা ও প্রশাসনিক কার্যক্রম আরও সুসংহত করতেই এ নির্দেশনা দেওয়া হয়েছে।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

পোশাক কারখানায় সবুজ প্রযুক্তি ব্যবহারের তাগিদ

পুলিশের ইউনিট প্রধানদের জন্য কড়া নির্দেশনা

আপডেট সময় ১২:৪০:২২ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬