বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
১০ মিনিটের ব্যবধানে ২ গোল করে ইংল্যান্ডকে জেতালেন কেইন জ্বালানি খাতে সহায়তা বাড়াচ্ছে জাপান, নৌবাহিনী পাচ্ছে ৫ প্যাট্রোল বোট রেমিট্যান্সে ইতিহাস গড়ল বাংলাদেশ রাত পোহালেই এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে পৌনে ১৩ লাখ শিক্ষার্থী ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ১৬৩ রাজধানী ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতি কতটা, জানলেন প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃত্যুহার কমানো সম্ভব : জুবাইদা রহমান সংবিধান সংস্কারে সুযোগ না পেলে জনগণের ম্যান্ডেট বাস্তবায়নের আন্দোলন চলবে সন্ত্রাসবাদকে কখনোই যৌক্তিক বলা যেতে পারে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অন্তর্বতীকালীন সরকারের কারও সেফ এক্সিটের প্রশ্নই ওঠে না: প্রেস সচিব

মানিকগঞ্জ, প্রতিনিধি
  • আপডেট সময় শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ৯২ বার পড়া হয়েছে

অন্তবর্তীনকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম বলেছেন, অন্তর্বতীকালীন সরকারের কারও জন্য সেফ এক্সিটের প্রশ্নই ওঠে না।

শুক্রবার (২৩ জানুয়ারি) মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইমাম বাড়ি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেস সচিব এ কথা বলেন।

শফিকুল আলম বলেন, আমরা এমন কোনো কাজ করিনি যার জন্য শেখ হাসিনার মতো…। এই প্রশ্ন যারা তুলছেন তাদের উদ্দেশ্য নিয়েই আমার সন্দেহ আছে। বাংলাদেশে জন্ম নিয়ে আমি গর্বিত। আমি বাংলাদেশেই থাকব, এই মাটিতেই থাকব। আল্লাহ রিজিকের মালিক। যে কাজ পাব, সেই কাজই করব।

প্রেস সচিব বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি দেশের বাউল সমাজের ভোটাররাও ভোট দিতে কেন্দ্রে যাবেন। কোনো শঙ্কা থাকবে না, যিনি কোনো ধর্মই বিশ্বাস করেন না, তিনিও ভোট দিতে যাবেন। সবাই মিলে আমরা ভোট দেবো।

বাউলশিল্পী আবুল সরকারের ভক্তদের ওপর হামলার বিষয়ে প্রেস সচিব বলেন, যে ঘটনাটি ঘটেছে সেটি খুবই ন্যাক্কারজনক ও নিন্দনীয় এবং নিন্দা করি। এ ঘটনায় পুলিশ মামলাও করেছে। আবার অনেকেই গ্রেফতার আছে। বাংলাদেশ একটি সম্প্রদায়িক-সম্প্রীতির দেশ এবং সবাই সেটি বজায় রাখবেন আশা করি। আর আমাদের মধ্যে মতবিরোধ তো থাকবেই। তারপরেও আমাদের পারস্পরিক সম্পর্ক বজায় রাখতে হবে। তাহলে আগামীতে এই ধরনের ঘটনা আর ঘটবে না। আমাদের হিসাবে প্রায় ৬০টি মাজার ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন ঘটনায়।

গণমাধ্যম সংস্কার নিয়ে প্রেস সচিব বলেন, তথ্য অধিকার আইনের (আরটিআই) কিছু সহজ করা হয়েছে। সূচিপত্র কীভাবে হবে কীভাবে রিপোর্ট করবেন, আপনি কীভাবে তথ্যের উপরে আপনার অধিকার প্রতিষ্ঠিত করবেন, সেসব বিষয়ে একটি অধ্যাদেশ পাস করা হয়েছে।

প্রেস সচিব বলেন, এই সরকার ১৮ মাস ধরে দেশের দায়িত্বে আছে, এই সময়ের মধ্যে সবকিছু তো সম্ভব না। যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ ছিল সেগুলো এই সরকার কাজ করছে। তবে সব বিষয়ের উপরই কাজ কারার ইচ্ছা এই সরকারের ছিল। কিন্তু সময় সল্পতার জন্য সেটি করা সম্ভব হচ্ছে না।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com