বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জ্বালানি খাতে সহায়তা বাড়াচ্ছে জাপান, নৌবাহিনী পাচ্ছে ৫ প্যাট্রোল বোট রেমিট্যান্সে ইতিহাস গড়ল বাংলাদেশ রাত পোহালেই এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে পৌনে ১৩ লাখ শিক্ষার্থী ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ১৬৩ রাজধানী ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতি কতটা, জানলেন প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃত্যুহার কমানো সম্ভব : জুবাইদা রহমান সংবিধান সংস্কারে সুযোগ না পেলে জনগণের ম্যান্ডেট বাস্তবায়নের আন্দোলন চলবে সন্ত্রাসবাদকে কখনোই যৌক্তিক বলা যেতে পারে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত

স্কুলে শিশু নির্যাতনের ঘটনায় মামলা, অভিযুক্ত দম্পতি পলাতক

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ১০০ বার পড়া হয়েছে

রাজধানীর একটি কিন্ডারগার্টেন স্কুলে শিশু শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনায় মামলা করেছেন ভুক্তভোগী শিক্ষার্থীর মা। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) পল্টন মডেল থানায় মামলা করেছেন তিনি।

জানা গেছে, ভাইরাল হওয়া ফুটেজে থাকা নারীটি ‘শারমিন কিন্ডারগার্টেন একাডেমির’ প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক শারমিন জাহান এবং পুরুষটি স্কুলের ব্যবস্থাপক পবিত্র কুমার।

পুলিশ জানিয়েছে, তারা স্বামী-স্ত্রী। মামলায় শারমিন জাহান ও পবিত্র কুমারকে আসামি করা হয়েছে। ঘটনার পর থেকে তারা পলাতক।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে মতিঝিল জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) হুসাইন মুহাম্মদ ফারাবী গণমাধ্যমকে এসব তথ্য জানান।

তিনি বলেন, শিশুটির বাবা-মা নির্যাতনের ভিডিও ফুটেজ নিয়ে আজ থানায় এসে অভিযোগ জানান। অভিযোগটি এজাহার হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। শারমিন জাহান ও পবিত্র কুমারকে গ্রেফতারে অভিযান চলমান।

জানা গেছে, ১৮ জানুয়ারি নয়াপল্টন এলাকার মসজিদ রোডে অবস্থিত শারমিন একাডেমি নামে স্কুলটিতে ওই ঘটনা ঘটে। শিশুটি দম্পতির একমাত্র সন্তান। তারা নাম না প্রকাশের অনুরোধ জানিয়েছেন।

ভিডিওতে দেখা যায়, একটি অফিস কক্ষে স্কুলের পোশাক পরা একটি শিশুকে নিয়ে ঢোকেন এক নারী। শিশুটিকে প্রথমে ওই নারী চড় দেন। এরপর শিশুটির ওপর চড়াও হন আগে থেকেই অফিস কক্ষে থাকা এক পুরুষ। ওই পুরুষ কখনো শিশুটির গলা চেপে ধরছিলেন, কখনো মুখ চেপে ধরছিলেন। তার হাতে স্টেপলার ছিল। শিশুটি কখনো কাঁদছিল, কখনো অস্থির অস্থির করছিল। ওই নারী হাত ধরে তাকে আটকে রাখছিলেন। একপর্যায়ে শিশুটি ওই নারীর শাড়িতে থুতু ফেললে পুরুষটি শিশুটির মাথা শাড়িতে থুতু ফেলার জায়গায় ঠেসে ধরেন এবং সেই অবস্থায় কয়েকবার শিশুর মাথায় ঝাঁকি দেন।

বাংলা৭১নিউজ/এএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com