ঢাকা ০১:৪৭ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট Logo শাকিব থেকে অপূর্ব, পুরোনো লুকে তারকাদের নস্টালজিয়া Logo বাস-ইজিবাইক চলাচল নিয়ে দ্বন্দ্ব, ঝিনাইদহে সড়ক অবরোধ-ভাঙচুর Logo গ্যাস সংকট বৈশ্বিক, তবে দ্রুতই পরিস্থিতির উন্নতি হবে: রিজভী Logo চেকের মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট Logo স্বামী-স্ত্রীর কর্মস্থল কাছাকাছি রাখার চেষ্টা করা হচ্ছে: সমাজকল্যাণমন্ত্রী Logo ‘বিয়ের জন্য প্রস্তুত ছিলাম না’, ব্র্যাড পিটের সঙ্গে বিচ্ছেদ নিয়ে প্যালট্রো Logo সরাসরি সম্প্রচারকালে ইউক্রেনের টিভি চ্যানেলে রুশ ড্রোন হামলা, নিহত বেড়ে ৫ Logo ফ্যাসিবাদের আমলে নারী-শিশুরা বেশি নির্যাতনের শিকার হয়েছে: রিজভী Logo নেত্রকোনায় ছেলের দায়ের কোপে প্রাণ হারালেন বাবা, আটক ছেলে

বাংলাদেশে ঢুকে পড়া ভারতীয় নাগরিককে ফেরত দিল বিজিবি

চাঁপাইনবাবগঞ্জের রোকনপুর সীমান্ত দিয়ে ভুলবশত বাংলাদেশে ঢুকে পড়া রনজিৎ মন্ডল নামে এক ভারতীয় নাগরিককে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত পাঠিয়েছে বিজিবি।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে ১৬ বিজিবির রোকনপুর কোম্পানি কমান্ডার ও ভারতের ৮৮ বিএসএফের আরকেওয়াদা কোম্পানি কমান্ডারের মধ্যে বৈঠকের পর তাকে হস্তান্তর করা হয়।

বিজিবি জানায়, গত বুধবার ভোরে ভারতের বারাকা বিলে মাছ ধরার সময় ভুলবশত বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়েন রনজিৎ। পরে নিয়ামতপুরের ধানসুরা বাজার এলাকায় আশ্রয় নেন তিনি। বিএসএফের পক্ষ থেকে বিষয়টি বিজিবিকে জানালে তাকে উদ্ধার করা হয়।

১৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানান, ভুলবশত বাংলাদেশে ঢুকে পড়া ভারতীয় নাগরিককে উদ্ধারের পর পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়েছে। সীমান্ত নিরাপত্তা ও ভ্রাতৃত্ব বজায় রাখতে বিজিবি সর্বদা তৎপর রয়েছে।

বাংলা৭১নিউজ/এসএকে

Tag :

মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট

বাংলাদেশে ঢুকে পড়া ভারতীয় নাগরিককে ফেরত দিল বিজিবি

আপডেট সময় ০৮:০২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬