ঢাকা ১২:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির নির্বাচনী থিম সং প্রকাশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী থিম সং প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বুধবার দিবাগত রাত ১২ টায় রাজধানীর গুলশানের হোটেল লেকশোরে থিম-সং উদ্বোধন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

‘ভোট দিবেন কিসে ধানের শীষে, সবার আগে বাংলাদেশ’সহ বিএনপির একাধিক নির্বাচনী স্লোগানকে যুক্ত করে গানের রূপ দেয়া হয়েছে এই থিম সং-এ।

উদ্বোধনী অনুষ্ঠানে রিজভী বলেন, পরমাণুর কেন্দ্রে যেমন প্রোটন, ইলেকট্রন, নিউট্রন থাকে এবং তাদের বন্ধন অনেক দৃঢ় আমরা সেই বন্ধনেরই এমন একটি রাষ্ট্রীয় দর্শনে বিশ্বাস করি ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ তার প্রতীক হচ্ছে ধানের শীষ।

তিনি বলেন, এই প্রতীক শেখ হাসিনা যেমন মুছে দিতে পারেনি, আর কেউ পারবে না। মানুষের হৃদয়ে হৃদয়ে এই প্রতীক মিশে আছে।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

বিএনপির নির্বাচনী থিম সং প্রকাশ

আপডেট সময় ০১:২৯:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬