ঢাকা ০৭:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শিশুদের গোপনীয়তা লঙ্ঘন: যুক্তরাষ্ট্রকে ৪০ কোটি ডলার দেবে টিকটক Logo রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার Logo অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী Logo বাংলাদেশি শরণার্থীদের নাগরিকত্ব দেবেন অমিত শাহ Logo অনেক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মান সন্তোষজনক নয় : শিক্ষামন্ত্রী Logo রাজধানীতে তরুণীর খণ্ডিত মরদেহ উদ্ধারের মামলায় ৫ আসামির রিমান্ড Logo ছানিপড়া রোগীদের বিনা মূল্যে চিকিৎসা দিল জিয়াউর রহমান ফাউন্ডেশন Logo টানা ২৫ মৌসুমে গোল করে নতুন বিশ্ব রেকর্ড রোনালদোর Logo ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক Logo গণহত্যার অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি তুরস্কের

টানা তৃতীয় দিন বাড়ল স্বর্ণের দাম, ভরি ছাড়াল আড়াই লাখ

টানা তৃতীয় দিনের মতো দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম। এবার এক লাফে আট হাজার টাকার বেশি বেড়েছে প্রতি ভরিতে। এতে দেশের বাজারে প্রথম বারের মতো প্রতি ভরি স্বর্ণের দাম আড়াই লাখ টাকা ছাড়িয়েছে।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এবার ভরিতে ৮ হাজার ৩৩৯ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৫২ হাজার ৪৬৭ টাকা নির্ধারণ করেছে।

বুধবার (২১ জানুয়ারি) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাজুস। আগামীকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকেই নতুন এ দাম কার্যকর হবে।

স্বর্ণের দাম বাড়ার কারণ উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৫২ হাজার ৪৬৭ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৪১ হাজার ৩৮৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৮ হাজার ৮৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭২ হাজার ১৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গতকাল মঙ্গলবার ভরিতে ৫ হাজার ২৪৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই লাখ ৪৪ হাজার ১২৮ টাকা নির্ধারণ করে বাজুস।

এর আগের দিন সোমবার ভরিতে ৪ হাজার ১৯৯ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩৮ হাজার ৮৭৯ টাকা নির্ধারণ করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন।

এদিকে বিশ্ববাজারেও রেকর্ড গড়েই চলেছে স্বর্ণের দাম। একদিনের ব্যবধানে প্রথমবারের মতো প্রতি আউন্স স্বর্ণের মূল্য ৪ হাজার ৮০০ ডলারের ঘর অতিক্রম করেছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, বুধবার (২১ জানুয়ারি) স্পট মার্কেটে স্বর্ণের দাম ১ দশমিক ৩০ শতাংশ বেড়ে দাঁড়ায় প্রতি আউন্স ৪ হাজার ৮২৫ দশমিক ৬৮ ডলারে। লেনদেনের এক পর্যায়ে মূল্যবান এই ধাতুর দাম সর্বকালের সর্বোচ্চ ৪ হাজার ৮৩৫ দশমিক ৬৯ ডলারেও পৌঁছায়।

বিশ্লেষকদের মতে, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা ও ঝুঁকি এড়াতে বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদ হিসেবে স্বর্ণের দিকে ঝুঁকছেন। এর ফলে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের চাহিদা ও দাম—দুটিই দ্রুত বাড়ছে।

বাংলা৭১নিউজ/এএস

Tag :

শিশুদের গোপনীয়তা লঙ্ঘন: যুক্তরাষ্ট্রকে ৪০ কোটি ডলার দেবে টিকটক

টানা তৃতীয় দিন বাড়ল স্বর্ণের দাম, ভরি ছাড়াল আড়াই লাখ

আপডেট সময় ১০:১২:৪৬ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬