শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের জন্য সুখবর হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী ‘সম্মিলিত উদ্যোগে টেকসই অঙ্গদান ও কিডনি প্রতিস্থাপন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব’ করিডরে বাংলাদেশ যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পণ্য পৌঁছানো যাবে : বাণিজ্যমন্ত্রী ‘বাংলাদেশ ফার্স্ট’, যা কিছু অর্জন তা দেশের মানুষের : সংসদে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর পররাষ্ট্রনীতির মানদণ্ড নিশ্চিত করেছে দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা সংকট সমাধানে চীন ইতিবাচক ইঙ্গিত দিয়েছে : মির্জা ফখরুল

পূবালী ব্যাংকের ৫০০ কোটি টাকার বন্ড উত্তোলন সম্পন্ন

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে

ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড সফলভাবে পূবালী ব্যাংক পিএলসির ৫০০ কোটি টাকার পঞ্চম সাব-অর্ডিনেটেড বন্ডের অর্থ উত্তোলন সম্পন্ন করেছে। এটি পূবালী ব্যাংকের সঙ্গে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেডের চতুর্থ সফল মাইলফলক লেনদেন হিসেবে বিবেচিত হচ্ছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) এই গুরুত্বপূর্ণ লেনদেনের সমাপনী অনুষ্ঠান ঢাকায় অবস্থিত পূবালী ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় মার্চেন্ট ব্যাংক ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড উক্ত বন্ড ইস্যুর অ্যারেঞ্জার হিসেবে দায়িত্ব পালন করে। এই বন্ড ইস্যুর মাধ্যমে সংগৃহীত অর্থ পূবালী ব্যাংকের টায়ার–টু মূলধন ভিত্তি আরো শক্তিশালী করতে সহায়তা করবে। এর ফলে ব্যাংকটি তার ঋণ কার্যক্রম সম্প্রসারণ, বৃহত্তর গ্রাহকগোষ্ঠীকে সেবা প্রদান এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে আরো কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী এবং ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেডের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তানজীম আলমগীর। এছাড়াও উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।

বক্তারা বলেন, এ ধরনের আর্থিক লেনদেন দেশের ব্যাংকিং ও পুঁজিবাজারের জন্য ইতিবাচক উদ্যোগ হিসেবে উল্লেখ করেন। ভবিষ্যতেও পারস্পরিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com