ঢাকা ০৩:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আল্লাহর কাছে বান্দার দোয়ার গুরুত্ব অনন্য Logo জন্মদিনের আগে রুনা লায়লা উপহার পেলেন স্বর্ণের গিটার Logo ৩৯ বছরেও সবার ওপরে মেসি, এমবাপ্পে-হালান্ডদের পেছনে ফেলে সেরার স্বীকৃতি Logo এবার গোপালগঞ্জের ৩ থানার ওসিকে বদলি Logo ব্রাজিল ও পর্তুগালকে পেছনে ফেলে মরক্কোর ইতিহাস Logo যুক্তরাজ্যে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টা Logo মোহাম্মদপুরে এজেআর কুরিয়ারের ওয়্যারহাউজে ককটেল বিস্ফোরণ Logo ডিসেম্বরে বিএনপি ও অঙ্গসংগঠনকে মাঠে থাকার নির্দেশ তারেক রহমানের Logo নভেম্বরের ১৪ দিনে এল ২০ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স Logo গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম

দেশ পরিচালনায় প্রশাসনের ভুল ছিল: ইরান

বেশ কয়েকদিন ধরে চলা সহিংস আন্দোলনের জেরে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট এবং প্রাণহানির পর দেশ পরিচালনায় প্রশাসনের ভুল ছিল বলে স্বীকার করছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

তিনি সর্তক করে বলেছেন, প্রশাসনকে অবশ্যই মেনে নিতে হবে,তারা দেশ পরিচালনা ভুল করেছে। জনগণের অভিযোগ উপেক্ষা করলে দেশে আবারও সহিংসতা এবং বিচ্ছিন্নতা ছড়িয়ে পড়বে। পেজেশকিয়ান এমন সময় মন্তব্যটি করলেন, যখন তেহরানের সাথে আমেরিকার সম্পর্ক ক্রমশ অবনতির দিকে যাচ্ছে।

বুধবার (২১ জানুয়ারি) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে পেজেশকিয়ান দাবি করেন, ‘আমাদের অবশ্যই মেনে নিতে হবে,আমরা যেভাবে কাজ পরিচালনা করি তাতে ভুল করেছি। আগামীতে নিজেদের ভুল সম্পর্কে সচেতন না হলেও আমরা উন্নয়নের দিকে অগ্রসর হতে পারবো না।

তিনি বলেন, দরিদ্র জনগোষ্ঠীর দাবি ও সমস্যার প্রতি রাষ্ট্রীয় সংস্থাগুলো উদাসীন থাকলে জনগণের হতাশা আরও বাড়বে। তিনি জোর দিয়ে বলেন, শাসকগোষ্ঠী দুর্বল জনগোষ্ঠীর দাবি ও সমস্যা উপেক্ষা করলে সমাজে সহিংসতা, উদাসীনতা আরও বাড়বে।

পেজেশকিয়ান সাম্প্রতিক অস্থিরতার কারণ সম্পর্কে গোয়েন্দা মন্ত্রণালয়ের প্রতিবেদন থেকে বিস্তারিত নাগরিকদের কাছে প্রকাশের আহ্বান জানান।

সূত্র: ইরান ইন্টারন্যাশনাল।

বাংলা৭১নিউজ/এএস

Tag :
জনপ্রিয় সংবাদ

আল্লাহর কাছে বান্দার দোয়ার গুরুত্ব অনন্য

দেশ পরিচালনায় প্রশাসনের ভুল ছিল: ইরান

আপডেট সময় ০৭:৪৪:২৮ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬