ঢাকা ০৭:১৯ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পোশাক খাতের অস্থিরতা নিয়ে সংসদে আলোচনা না থাকায় ক্ষোভ জামায়াত সাংসদের Logo কোস্টারিকার মুখোমুখি হওয়ার আগে চমক রাখছেন স্কালোনি Logo জামিন স্থগিত চেয়ে সাবেক সিইসি হাবিবুলের আবেদনের শুনানি ৩ মাস মুলতবি Logo গোপালগঞ্জে থমথমে পরিস্থিতি: প্রশাসন কঠোরে, আতঙ্কে জনজীবন Logo নাটোরে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে ছাত্রদল-যুবদলে বিক্ষোভ Logo ‘২৫ সিনেমার ২০টিই ফ্লপ’, পরীমনিকে খোঁচা অপু বিশ্বাসের Logo আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন লুকাকু Logo বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট পরিদর্শনে সিআইপি প্রতিনিধি দল Logo পাশের দেশের মদদে নৈরাজ্য সৃষ্টি করে ফের ক্ষমতায় আসতে চায় ফ্যাসিস্ট শক্তি: রিজভী Logo বিজয় দিবসে দেশজুড়ে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়

কালো হার্মিস ব্যাগ হাতে মাতৃত্বকালীন ফটোশ্যুটে সোনম কাপুর

বলিউডের স্টাইল আইকন হিসেবে সোনম কাপুর বেশ খ্যাতিমান। নিজের ফ্যাশন স্টেটমেন্টের জন্য হরহামেশাই আলোচনায় উঠে আসেন তিনি। আবারও এ অভিনেত্রী এবং লাইফস্টাইল ইনফ্লুয়েন্সার প্রমাণ করলেন, মাতৃত্বকালীন ফ্যাশনেও তিনি অনন্য। দ্বিতীয় সন্তানের অপেক্ষায় থাকা এই বলিউড তারকা বর্তমানে মাতৃত্বকালীন ফ্যাশনকেও নতুন মাত্রায় নিয়ে যাচ্ছেন। 

ঐতিহ্যবাহী আনারকলি থেকে শুরু করে সাহসী ও আধুনিক সিলুয়েট- যেখানেই হাজির হচ্ছেন, সেখানেই ফ্যাশন স্টেটমেন্ট তৈরি করছেন তিনি। ইতোমধ্যে এক সন্তানের মা সোনম স্বামী আনন্দ আহুজার সঙ্গে শিগগিরই তাদের দ্বিতীয় সন্তানকে স্বাগত জানাতে প্রস্তুত। 

এরই ফাঁকে সোমবার (১৯ জানুয়ারি) অভিনেত্রী তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মাতৃত্বকালীন ফটোশ্যুটের একগুচ্ছ ছবি শেয়ার করেন। ছবিগুলোতে তাকে হাই-ফ্যাশন ও রাজকীয় সিলুয়েটে নিজের বেবি বাম্প প্রদর্শন করতে দেখা যায়। তবে তার সাজের মধ্যে সবচেয়ে বেশি নজর কেড়েছে বিলাসবহুল একটি কালো ব্যাগ। 

কালো হার্মিস ব্যাগে আলাদা মাত্রা 

ফটোশ্যুটে সোনম বহন করছিলেন হার্মিস ব্র্যান্ডের কালো ‘ম্যাক্সিমার্স টু’ ব্যাগ। সুইফট বাছুরের চামড়া দিয়ে তৈরি এই ব্যাগটি অত্যন্ত নমনীয় ও পরিশীলিত। এতে রয়েছে চৌম্বকীয় ফ্ল্যাপ ক্লোজার, সোনালী স্নাফেল বিট হ্যান্ডেল এবং সামঞ্জস্যযোগ্য ও অপসারণযোগ্য কাঁধের স্ট্র্যাপ। হার্মিসের অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী, এ ব্যাগটির দাম ৫,৫৮০ পাউন্ড, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৬,৮২,৩২৯ রুপি। 

কালো পোশাকে ফ্যাশন স্টেটমেন্ট 

ব্যাগটির সঙ্গে মিল রেখে সোনম পরেছিলেন সম্পূর্ণ কালো পোশাক। তিনি তিউনিসিয়ান ডিজাইনার আযেদিন আলাইয়ার ফ্যাশন হাউস ‘মাইসন আলাইয়া’র তৈরি একটি লম্বা স্কার্টের সঙ্গে হাই-নেক ক্রপ টপ বেছে নেন। স্বাস্থ্য সচেতন সিলুয়েটের জন্য পরিচিত এই ফ্যাশন হাউসের পোশাক তার গর্ভাবস্থার সৌন্দর্যকে আরও ফুটিয়ে তোলে। এর ওপর তিনি পরেছিলেন দ্য রো ব্র্যান্ডের একটি ওভারসাইজড ব্লেজার। 

এর সঙ্গে অলংকার হিসেবে সোনম বেছে নিয়েছিলেন একটি সূক্ষ্ম নেকলেস, স্টাড কানের দুল এবং একটি স্টেটমেন্ট রিং। খোলা চুলে হালকা মেকআপ লুকে গালে ব্লাশের ছোঁয়া, চকচকে গোলাপি লিপস্টিক, স্মোকি বেগুনি আইশ্যাডো ও বিস্তর ভ্রু তার সাজে যেন পূর্ণতা নিয়ে আসে। 

সামগ্রিকভাবে, এই ফটোশ্যুটে সোনম মাতৃত্বকালীন ফ্যাশনের ক্ষেত্রে স্টাইলে নতুন মাত্রা যোগ করেছেন বলেই মনে করছেন ফ্যাশনপ্রেমীরা। যা বরাবরের মতোই তাকে প্রশংসায় ভাসাচ্ছে। 

বাংলা৭১নিউজ/এএস

Tag :
জনপ্রিয় সংবাদ

পোশাক খাতের অস্থিরতা নিয়ে সংসদে আলোচনা না থাকায় ক্ষোভ জামায়াত সাংসদের

কালো হার্মিস ব্যাগ হাতে মাতৃত্বকালীন ফটোশ্যুটে সোনম কাপুর

আপডেট সময় ০৫:৪৬:১৬ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬