বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
১০ মিনিটের ব্যবধানে ২ গোল করে ইংল্যান্ডকে জেতালেন কেইন জ্বালানি খাতে সহায়তা বাড়াচ্ছে জাপান, নৌবাহিনী পাচ্ছে ৫ প্যাট্রোল বোট রেমিট্যান্সে ইতিহাস গড়ল বাংলাদেশ রাত পোহালেই এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে পৌনে ১৩ লাখ শিক্ষার্থী ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ১৬৩ রাজধানী ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতি কতটা, জানলেন প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃত্যুহার কমানো সম্ভব : জুবাইদা রহমান সংবিধান সংস্কারে সুযোগ না পেলে জনগণের ম্যান্ডেট বাস্তবায়নের আন্দোলন চলবে সন্ত্রাসবাদকে কখনোই যৌক্তিক বলা যেতে পারে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ম্যানসিটিকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে ইতিহাস নরওয়ের ক্লাবের

বাংলা৭১নিউজ ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ৮৫ বার পড়া হয়েছে

চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে অন্যতম বড় অঘটন ঘটালো নরওয়ের নবাগত ক্লাব বোডো/গ্লিম্ট। আর্কটিক সার্কেলের তীব্র শীতে নিজেদের ঘরের মাঠে প্রিমিয়ার লিগের শক্তিশালী ম্যানচেস্টার সিটিকে ৩-১ গোলে হারিয়ে চমকে দিয়েছে তারা।

কৃত্রিম টার্ফে খেলা এই ম্যাচে মাইনাস ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পেপ গার্দিওলার তরুণ দল পুরোপুরি তাল হারায়। শনিবার ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে ডার্বিতে হারের পর এটি ছিল সিটির আরেকটি বিব্রতকর পরাজয়।

ম্যাচের শুরু থেকেই আত্মবিশ্বাসী ফুটবল খেলতে থাকে বোডো/গ্লিম্ট। ২২তম মিনিটে ওলে ডিডরিক ব্লোমবার্গের উঁচু ক্রস থেকে হেডে গোল করে দলকে এগিয়ে দেন কাসপার হগ। মাত্র দুই মিনিট পর সিটির ডিফেন্সের ভুলের সুযোগ নিয়ে আবারও ব্লোমবার্গের কাটব্যাক থেকে নিখুঁত ফিনিশে দ্বিতীয় গোল করেন হগ।

অর্ধঘণ্টার মধ্যেই হ্যাটট্রিক করার সুযোগ পেয়েছিলেন হগ, তবে তার শট গোললাইন থেকে রুখে দেন গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মা।

এদিকে সিটির তারকা স্ট্রাইকার এরলিং হালান্ড নিজের ছন্দে ছিলেন না। প্রথমার্ধের শেষ দিকে মাত্র আট গজ দূর থেকে পাওয়া সহজ সুযোগও কাজে লাগাতে ব্যর্থ হন তিনি।

দ্বিতীয়ার্ধে বোডো/গ্লিম্টের উচ্ছ্বাস আরও বাড়ান জেন্স পেটার হাউগে। একক প্রচেষ্টায় দুর্দান্ত কার্লিং শটে বল জালের উপরের কোনায় পাঠিয়ে ব্যবধান ৩-০ করেন তিনি।

এরপর রায়ান শেরকি একটি গোল শোধ দিলেও ম্যাচে ফেরার আর সুযোগ পায়নি সিটি। রদ্রিকে দুই হলুদ কার্ডের কারণে মাঠছাড়া হতে হয়, ফলে ৬২ মিনিটে ১০ জনের দলে পরিণত হয় ইংলিশ চ্যাম্পিয়নরা।

এই হারের ফলে গ্রুপ পর্বের শেষ ম্যাচে গালাতাসারাইয়ের বিপক্ষে জয় পেতেই হবে ম্যানচেস্টার সিটিকে, যদি তারা শীর্ষ আটে থাকতে চায়। অন্যদিকে, এই ঐতিহাসিক জয়ে প্লে-অফে ওঠার স্বপ্ন বাঁচিয়ে রাখলো বোডো/গ্লিম্ট।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com