মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ইমাম নিয়োগ বিধিমালা ও বেতনকাঠামো নির্ধারণ করবে সরকার: বাণিজ্যমন্ত্রী বিএনপি মানুষের উপকারের রাজনীতি করে : প্রধানমন্ত্রী সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে : অর্থমন্ত্রী আমি জনগণের জন্য অবশ্যই সততার সঙ্গে কিছু করব : ভূমিমন্ত্রী নারীদের অবদান যুক্ত করলে জিডিপি তিনগুণ হয়ে যেত : সিইসি খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানকে চিঠি, মানবাধিকার সুরক্ষায় পদক্ষেপ চায় ৯ সংগঠন তেলের দাম ব্যারেলপ্রতি ১০৫ ডলার ছাড়াল, যুদ্ধের প্রভাবে বাজারে অস্থিরতা গার্ডিয়ানের রিপোর্ট বদলে গেল দৃশ্যপট, যুদ্ধের নিয়ন্ত্রণ ইরানের হাতে! পবিত্র শবে কদর আজ

সেবা সংক্রান্ত অভিযোগ ও এর অগ্রগতি ট্র্যাক করা যাচ্ছে বিকাশ অ্যাপেই

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

এখন বিকাশ অ্যাপ থেকেই গ্রাহক নিজেই বিকাশ টু ব্যাংক, সেভিংস, মোবাইল রিচার্জ ও পে বিল সেবা সংক্রান্ত অভিযোগ জানাতে পারবেন সহজেই। অভিযোগ জানানোর প্রক্রিয়া আরও সহজ, তাৎক্ষণিক ও কার্যকর করতে সম্প্রতি বিকাশ অ্যাপে যুক্ত হয়েছে ‘সেলফ কমপ্লেইন্ট (e-CMS)’ সেবা।

অভিযোগ জানানোর পর এ সংক্রান্ত সর্বশেষ অগ্রগতির তথ্যও জানার সুযোগ থাকবে এই সেবায়। কয়েকটি সহজ ধাপেই অভিযোগ জানানো এবং পরে এর অগ্রগতি জেনে নেওয়ার এই স্বয়ংক্রিয় সেবা বিকাশ গ্রাহককে আরও সক্ষমতা দেবে, পাশাপাশি দ্রুত সেবা পাওয়াকেও নিশ্চিত করবে।

বিকাশ অ্যাপের মাধ্যমে অভিযোগ জানাতে প্রথমে হোম স্ক্রিনের মেন্যু থেকে ‘গ্রাহক সেবা’ সিলেক্ট করে ‘কমপ্লেইন্ট’ অপশনে যেতে হবে। এরপর নির্দিষ্ট সেবার ধরন বেছে নিয়ে প্রয়োজনীয় তথ্য সাবমিট করলেই অভিযোগ প্রক্রিয়া সম্পন্ন হবে। এছাড়া, ‘কমপ্লেইন্ট’ সেকশনের ‘পূর্ববর্তী অভিযোগ দেখুন’ অপশনে ট্যাপ করে গ্রাহক নিজেই দেখে নিতে পারবেন আগে করা অভিযোগগুলোর বিষয়ে কী অগ্রগতি হয়েছে।

এই সেবাটি ব্যবহারের জন্য নিজস্ব বিকাশ অ্যাকাউন্ট থাকতে হবে এবং শুধুমাত্র নিজের লেনদেন সংক্রান্ত সমস্যাই জানানো যাবে। গ্রাহকের মূল্যবান সময় বাঁচানো এবং দ্রুত সমাধান নিশ্চিত করাই এই সেবার মূল লক্ষ্য। 

উল্লেখ্য, নতুন এই সেবার পাশাপাশি লাইভ চ্যাট, ১৬২৪৭ এবং গ্রাহকসেবা কেন্দ্রেও অভিযোগ জানানোর সুযোগ আগের মতোই চালু রয়েছে।

বাংলা৭১নিউজ/আনিস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com