রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দেশের ৫ জেলায় হঠাৎ বন্যার শঙ্কা সংসদে সাইবার সুরক্ষা আইন সংশোধনে বিল উত্থাপন, জুয়ার ধারা বিলুপ্ত ফেনীতে পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের জন্য সুখবর হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী ‘সম্মিলিত উদ্যোগে টেকসই অঙ্গদান ও কিডনি প্রতিস্থাপন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব’ করিডরে বাংলাদেশ যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পণ্য পৌঁছানো যাবে : বাণিজ্যমন্ত্রী ‘বাংলাদেশ ফার্স্ট’, যা কিছু অর্জন তা দেশের মানুষের : সংসদে প্রধানমন্ত্রী

বাইক দুর্ঘটনায় প্রেমিক-প্রেমিকা নিহত

রাঙ্গামাটি প্রতিনিধি:
  • আপডেট সময় শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ৮৭ বার পড়া হয়েছে

চট্টগ্রামের রাউজানে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে তরুণ ও তরুণীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকালে রাউজান উপজেলার গহিরা বটতল এলাকায় চট্টগ্রাম-রাঙামাটি সড়কে এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহতরা হলেন- রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের মো. আকবর সিকদারের ছেলে জোনায়েদ সিকদার আকিব (২৩) এবং হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ উল্লাহর মেয়ে মোরশেদা জাহান মিম (১৮)।

পারিবারিক সূত্রে জানা গেছে, আকিব ও মিমের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি জানার পর উভয় পরিবার তাদের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং প্রস্তুতিও শুরু করেছিল। আকিবের পরিকল্পনা ছিল বিয়ের পর প্রবাসে চলে যাওয়ার।

বৃহস্পতিবার সকালে তারা দুজন মোটরসাইকেলে করে ঘুরতে বের হন। বিকাল ৪টার দিকে আকিব মিমকে রাঙ্গুনিয়া থেকে তার হাটহাজারীর বাড়িতে পৌঁছে দিতে যাওয়ার পথে গহিরা বটতল এলাকায় চট্টগ্রাম-রাঙামাটি সড়কে একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাদের প্রথমে গহিরা জেকে মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে রাতেই চিকিৎসাধীন অবস্থায় দুজনে মারা যান।

আকিবের মামা নুর মোহাম্মদ বলেন, ‘তাদের সম্পর্কের কথা জানার পর দুই পরিবার বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু তার আগেই এই দুর্ঘটনায় আমার ভাগনে এবং ওই মেয়েটি মারা গেছেন।’

রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভূইয়া বলেন, ‘প্রাথমিকভাবে জেনেছি, কোনো একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বাইকের ধাক্কা লেগে দুর্ঘটনাটি ঘটেছে। এতে ছেলেটি মারা যাওয়ার পর মেয়েটিরও মৃত্যু হয়েছে বলে আমাদের কাছে খবর এসেছে।’

বাংলা৭১নিউজ/একেএম

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com